বাংলায় করোনার দৈনিক সংক্রমণ কমছে, সক্রিয় কমলেও কপালে চিন্তার ভাঁজ মৃতের সংখ্যায়
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ কমছে, সক্রিয় কমলেও কপালে চিন্তার ভাঁজ মৃতের সংখ্যায়
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ কমছে। টেস্টিং ৭২ হাজার হওয়া সত্ত্বেএ দৈনিক সংক্রমণ ১০ হাজারের নিচে নেমে এসেছে। ফলে লাফিয়ে কমছে সংক্রমণের হার। সক্রিয়ের সংখ্যাও কমছে দ্রুত। কিন্তু বাংলার কপালে চিন্তার ভাঁজ মৃতের সংখ্যা। বাংলায় করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। টানা সাতদিন ৩০-এর উপরে মৃতের সংখ্যা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯১৫৪। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৪৯ হাজার ৭৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০২৬৫। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ১২.৫৮ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৯ লক্ষ ৪৯ হাজার ৭৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৩৪ হাজার ৮১৬ জন। এদিন ৯৯৯৩ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৯১৫৪ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯১১২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৭ লক্ষ ৯৩ হাজার ৯৯৩ জন। সুস্থতার রেট হয়েছে ৯২.০৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ২৬ লক্ষ ২৩ হাজার ৯৪৬। ১৫৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৫১৩৭৭। এদিন টেস্টিং হয়েছে ৭২৭৩৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১২.৫৮ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৪ লক্ষ ৭ হাজার ৪৮৪ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯৪ হাজার ৫৪৮। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লক্ষ ৬৮ হাজার ৫৮২ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৪৪ হাজার ৩৫৪। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ৮৮ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৮৩ লক্ষ ৯৫ হাজার ৭৮৭ জনের। আর দ্বিতীয় ডোজ ৪ কোটি ৬৭ লক্ষ ৫২ হাজার ৮৭৯ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৪ লক্ষ ৬৭ হাজার ৪২২।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৩৮১০৩ এদিন ১৩৭৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৯৩৭১০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৩১৭ জন। তারপরেই আছে হাওড়া। হাওড়ায় আক্রান্ত ১২২৭৫৫ এদিন আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। দক্ষিণ ২৪ পরগনায় ৬০৫ জন বেড়ে হয়েছে ১২২৫৭০। হুগলিতে ৩৪১ জন বেড়ে আক্রান্ত ১০৫০৭০ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শুক্রবারের করোনা বুলেটিন অনুযায়ী দেড় হাজারেরও নিচে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ। হাওড়া ও হুগলির সংক্রমণ সাড়ে তিনশোরও নিচে এবং দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ ৬০০-র উপরে। বীরভূম, দার্জিলিং, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মালদহ, মুর্শিদাবাদ, জলপাইগুড়ির সংক্রমণ ঊর্ধ্বমুখী। বীরভূমের সংক্রমণ ৭৫০। তা আবার শহরতলিকেও ছাপিয়ে গিয়েছে। আর দার্জিলিংয়ের সংক্রমণ ৫০০-র উপরে। সবথেকে কম সংক্রমণ ৫৮ জন কালিম্পংয়ে।












Click it and Unblock the Notifications