ওমিক্রন আতঙ্কের মাঝে করোনামুক্তির ছবি বাংলায়, দৈনিক আক্রান্তের সঙ্গে কমল সংক্রমণের হারও

ওমিক্রন আতঙ্কের মাঝে করোনামুক্তির ছবি বাংলায়, দৈনিক আক্রান্তের সঙ্গে কমল সংক্রমণের হারও

বিশ্বজুড়ে ওমিক্রন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গোটা দেশ সতর্ক। সতর্ক বাংলাও। এরই মধ্যে বাংলায় করোনামুক্তির ছবি ফুটে উঠল দৈনিক পরিসংখ্যানে। বাংলায় দৈনিক আক্রান্তের সঙ্গে কমল সংক্রমণের হারও, যা স্বস্তি দিচ্ছে গোটা রাজ্যকেই। টেস্ট বাড়ার পরও সংক্রমণ নেমে গিয়েছে ৬০০-য়। সেইসঙ্গে সংক্রমণের হার নেমেছে ১.৫-এ, যা উঠে গিয়েছিল ৩-এ। আরও একটা স্বস্তির ছবি টানা ১৪ দিন কমল সক্রিয়। তবে মৃতের সংখ্যা এখনও ১০-এর উপরে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০৮। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৮ হাজার ১৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৫২৩। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ১.৫১ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ১৮ হাজার ১৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৬৭০ জন। এদিন ২০ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬০৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬১৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৯০ হাজার ৮২৩ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪ লক্ষ ৩৪ হাজার ১৮। ১৫৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২২৭০৪৫। এদিন টেস্টিং হয়েছে ৪০২৪২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৫১ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৪ লক্ষ ৯১ হাজার ৫৪৭ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৪৪৩ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লক্ষ ৮৫ হাজার ১০৪ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৯ কোটি ৩৩ লক্ষ ২১ হাজার ৪৭০ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৩৩ লক্ষ ৪৭ হাজার ৪৭২ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ৯৯ লক্ষ ৭৩ হাজার ৯৯৮ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২৯৪১২। এদিন ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩৩৭৭২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৯ জন বেড়ে হয়েছে ১০৩০৪৬। হাওড়ায় আক্রান্ত ১০০৬৭৭। এদিন আক্রান্ত হয়েছেন ৩৩ জন। হুগলিতে ৪৫ জন বেড়ে আক্রান্ত ৮৮২৯৬ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শুক্রবারের করোনা বুলেটিন অনুযায়ী ১৫০-র সামান্য উপরে করোনা সংক্রমণ কলকাতায়, ১২৫-র নিচে উত্তর ২৪ পরগনার সংক্রমণ। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির সংক্রমণ ৫০-এর নিচে। বাকি সব জেলার সংক্রমণ ৩০-এর নিচে। সবথেকে কম সংক্রমণ ১ জন কালিম্পং জেলায়। ৮ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২২ জন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+