বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ৮০০-য় নামল টেস্টিং কমাতেই, কমল সক্রিয়ের সংখ্যা

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ৮০০-য় নামল টেস্টিং কমাতেই, কমল সক্রিয়ের সংখ্যা

করোনার দৈনিক সংক্রমণ ৮০০-য় নামল টেস্টিং কমাতেই। এদিন করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের তুলনায় বেশি। ফলে সক্রিয়ের সংখ্যাবৃদ্ধিতে রাশ টানা গেল বাংলায়। টানা ছ-দিন করোনা সক্রিয় বাড়ার পর এদিন ফের কমল সক্রিয়ের সংখ্যা। পুজোর পর থেকে লাফিয়ে লাফিয়ে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। ১০০০ ছুঁই ছুঁই করছিল করোনার সংক্রমণ। তালমিলিয়ে বাড়ছিল সক্রিয়ের সংখ্যাও।এদিন করোনার টেস্ট কমাতেই করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা হাজার থেকে নেমে এল ৮০০-য়। গতদিনের তুলনায় এদিন করোনা সংক্রমণের হার বেশ খানিকটা বেড়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮৭ হাজার ২৬০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯০৬৬। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.৭৭ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটাই কমেছে, টেস্টিংও কমেছে গতদিনের তুলনায়। ফলে সংক্রমণ কমলেও সংক্রমণের হার বেড়েছে অনেকটাই।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৮৭ হাজার ২৬০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৮৬৯ জন। এদিন ১৩ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮০৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮০৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৬০ হাজার ৩২৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩০ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮৯ লক্ষ ৫৭ হাজার ২৯৮। ১৫০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১০৬৩৭। এদিন টেস্টিং হয়েছে ২৯১০৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.৭৭ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ৪৫ হাজার ৯৫ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ লক্ষ ৯৩ হাজার ৫২২ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫১ হাজার ৫৩৭ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৭ কোটি ২০ লক্ষ ৪৫ হাজার ৪২৩ জনের। প্রথম ডোজ ৫ কোটি ২৩ লক্ষ ৫৬ হাজার ৩৯৭। আর দ্বিতীয় ডোজ ১ কোটি ৯৬ লক্ষ ৮৯ হাজার ২৬ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২০৯২৭। এদিন ২২৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৮৩৩৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৬৯ জন বেড়ে হয়েছে ১০০৪৮৪। হাওড়ায় আক্রান্ত ৯৮৩০৬। এদিন আক্রান্ত হয়েছেন ৬৭ জন। হুগলিতে ৬২ জন বেড়ে আক্রান্ত ৮৫৮৯০ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ২২৫-র উপরে সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ ১৫০-র কাছাকাছি। ৫০-এর ঊর্ধ্বে করোনা সংক্রমণ দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়ায়। ৫০-এর সামান্য নিচে নদিয়ার সংক্রমণ। বাকি সব জেলায় ৩০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন উত্তর দিনাজপুর, মালদহ ও পুরুলিয়ায়। ৮ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৭ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২৫ জন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+