বাংলায় করোনার বাড়বাড়ন্ত অব্যাহত! দৈনিক সংক্রমণের সঙ্গে বাড়ছে সক্রিয়ও, উদ্বেগ
বাংলায় করোনার বাড়বাড়ন্ত অব্যাহত! দৈনিক সংক্রমণের সঙ্গে বাড়ছে সক্রিয়ও, উদ্বেগ
বাংলায় করোনার বাড়বাড়ন্ত অব্যাহত! দৈনিক সংক্রমণের সঙ্গে বাড়ছে সক্রিয়ও। উৎসবের মরশুমে উদ্বেগ বাড়ছে বাংলার করোনা নিয়ে। করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে বাংলায়। কলকাতা ও কলকাতা সংলগ্ন চার জেলায় করোনার প্রভাব বাড়ছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনায় সংক্রমণও প্রথম থেকে তালমিলিয়ে বাড়ছে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির সংক্রমণও বাড়ছে ধারাবাহিকভাবে। এদিন টেস্টিং ৪১ হাজারের উপরে হয়েছে। বাড়ল সংক্রমণও, সংক্রমণের হারও।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৭৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৪ হাজার ১৯৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৩১৪। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.১৩ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ৪ হাজার ১৯৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ৬২ জন। এদিন ৩১ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮৭৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮৩৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৭৬ হাজার ৮১৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৯ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯৭ লক্ষ ৩৬ হাজার ৫৮১। ১৫৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১৯২৯৫। এদিন টেস্টিং হয়েছে ৪১০৬৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.১৩ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ৭৬ হাজার ২৪৪ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ লক্ষ ৭৫ হাজার ৫৭৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লক্ষ ৬৬৫ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৮ কোটি ৪১ লক্ষ ৫২ হাজার ২১৪ জনের। প্রথম ডোজ ৫ কোটি ৯৯ লক্ষ ৪ হাজার ৮৪৮ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ৪২ লক্ষ ৪৭ হাজার ৩৬৬ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২৫৫৫৯। এদিন ২৩৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩১২৪১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪০ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৭১ জন বেড়ে হয়েছে ১০১৮৫৯। হাওড়ায় আক্রান্ত ৯৯৬৩৮। এদিন আক্রান্ত হয়েছেন ৬৩ জন। হুগলিতে ৬৭ জন বেড়ে আক্রান্ত ৮৭১৯৪ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
রবিবারের করোনা বুলেটিন অনুযায়ী ২০০-র উপরে করোনা সংক্রমণ কলকাতায়, ১৫০-এর নিচে উত্তর ২৪ পরগনার সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে সংক্রমণ ৭০-এর আশেপাশে। বাকি ১৮ জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন পুরুলিয়ায়। ৮ জেলায় ১০ বা ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ১৮ জন।












Click it and Unblock the Notifications