বাংলার ৩ জেলায় ৩৫-এর নিচে করোনা সক্রিয়, দৈনিক ১ জন করে সংক্রমণ পুরুলিয়ায়
বাংলার ৩ জেলায় ৩৫-এর নিচে করোনা সক্রিয়ের সংখ্যা। পাল্লা দিয়ে করোনা সক্রিয় কমছে পুরুলিয়া ও মুর্শিদাবাদে। আবার পাল্ল দিয়ে করোনা সক্রিয় বাড়ছে কলকাতা আর উত্তর ২৪ পরগনায়।
বাংলার ৩ জেলায় ৩৫-এর নিচে করোনা সক্রিয়ের সংখ্যা। পাল্লা দিয়ে করোনা সক্রিয় কমছে পুরুলিয়া ও মুর্শিদাবাদে। আবার পাল্ল দিয়ে করোনা সক্রিয় বাড়ছে কলকাতা আর উত্তর ২৪ পরগনায়। পুরুলিয়া ও মুর্শিদাবাদের পাশাপাশি করোনা সক্রিয়ের সংখ্যা উত্তর দিনাজপুরেও কমছে। উত্তর দিনাজপুরে ৩৫ জন সক্রিয়, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় যথাক্রমে ২৫ ও ২৭। দৈনিক ১ জন করে সংক্রমণ পুরুলিয়ায়। সাত জেলায় ১০-এরও কম করোনার দৈনিক সংক্রমণ।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৬২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৩৭ জন। উত্তর ২৪ পরগনায় ১২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ ১৩০-র আশেপাশে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে সামান্য এগিয়ে কলকাতা।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৫৮৭৭। এদিন কলকাতায় ১৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০৫৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৯৫০৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩১৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩১ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৪৭৩১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৭ জন। মৃত্যু হয়েছে মোট ৪৭০৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৮৭৬৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৬৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৫ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৮৮৪২ জন। হাওড়ায় আক্রান্ত ৯৬৬৫২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫১ জন। হুগলিতে ৪৪ জন বেড়ে আক্রান্ত ৮৪১১৯ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৬ জন, কোচবিহারে ২০ জন, দার্জিলিংয়ে ৩৯ জন, কালিম্পংয়ে ৩ জন, জলপাইগুড়িতে ৩৭ জন, উত্তর দিনাজপুরে ৩ জন, দক্ষিণ দিনাজপুরে ১১ জন, মালদহে ১২ জন, মুর্শিদাবাদে ৫ জন, নদিয়ায় ৬৫ জন, বীরভূমে ৮ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ২১ জন, ঝাড়গ্রামে ৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৯ জন, পূর্ব মেদিনীপুরে ২৭ জন, পূর্ব বর্ধমানে ২৭ জন, পশ্চিম বর্ধমানে ২৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications