বাংলায় করোনার দৈনিক সংক্রমণ কমে ৬১০, ওমিক্রন হানার পরও সক্রিয় কমায় স্বস্তি
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ কমল শনিবার। একইসঙ্গে কমল করোনা সক্রিয়ের সংখ্যাও। শুক্রবার করোনার গ্রাফ একটু ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বেগ বেড়েছিল বাংলায়।
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ কমল শনিবার। একইসঙ্গে কমল করোনা সক্রিয়ের সংখ্যাও। শুক্রবার করোনার গ্রাফ একটু ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বেগ বেড়েছিল বাংলায়। ওমিক্রন হানার পরও এদিন করোনা সক্রিয়ের সংখ্যা কমায় আপাত স্বস্তি মিলল। বাংলায় করোনার সংক্রমণের পাশাপাশি মৃতের সংখ্যাও নিয়ন্ত্রণে এসেছে অনেকটাই। শনিবার রাজ্যে ফের করোনামুক্তের সংখ্যা আক্রান্তের তুলনায় বেশি হয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১০। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২২ হাজার ৬০৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৫৯৪। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ১.৬৩ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ২২ হাজার ৬০৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৫৬২ জন। এদিন ১২ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬১০ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬১২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৯৫ হাজার ৪৫২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩৩ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৭ লক্ষ ২২ হাজার ৫৭৭। ১৫৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৩০২৫১। এদিন টেস্টিং হয়েছে ৩৭৫২৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৬৩ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ৫৮ হাজার ৬০৫ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫২ হাজার ২০৫ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৪০০ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৯ কোটি ৬১ লক্ষ ২৮ হাজার ৪৯৬ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৩৮ লক্ষ ৩৩ হাজার ৫৪১ জনের। আর দ্বিতীয় ডোজ ৩ কোটি ২২ লক্ষ ৯৪ হাজার ৯৫৫ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩৩০৮২৪। এদিন ২০৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩৪৫৮২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৫ জন বেড়ে হয়েছে ১০৩৩৮৬। হাওড়ায় আক্রান্ত ১০০৯৬৬। এদিন আক্রান্ত হয়েছেন ৩০ জন। হুগলিতে ৪৫ জন বেড়ে আক্রান্ত ৮৮৬৪২ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী ২০০-র সামান্য উপরে করোনা সংক্রমণ কলকাতায়, ১০০-র উপরে উত্তর ২৪ পরগনার সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণ ৫০-এর উপরে। হুগলি ও হাওড়া-সহ বাকি সব জেলার সংক্রমণ ৪৫-এর নিচে। সবথেকে কম সংক্রমণ ২ জন ৫ জেলায়। ১৪ জেলায় ১০ বা ১০-এর নিচে সংক্রমণ। ৭ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ১৯ জন।












Click it and Unblock the Notifications