মৃত্যুহীন বাংলা! দৈনিক করোনা সংক্রমণ ফের নামল ৭৫-র নীচে, আর সক্রিয় মাত্র ১৫০০
মৃত্যুহীন বাংলা! দৈনিক করোনা সংক্রমণ ফের নামল ৭৫-র নীচে, আর সক্রিয় মাত্র ১৫০০
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন থাকল বাংলা! দৈনিক করোনা সংক্রমণও ফের নামল ৭৫-র নীচে। বাংলায় আর করোনা সক্রিয় মাত্র ১৫০০ জন। মার্চ থেকেই বাংলায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ। বাংলায় দৈনিক সংক্রমণ নেমে গিয়েছে ৭৫-র নীচে। সংক্রমণের হার মাত্র ০.৩৪ শতাংশ। শনিবারের পরিসংখ্যান দেখাচ্ছে, বাংলা প্রায় করোনামুক্ত হওয়ার পথে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ৭১। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৬ হাজার ৩৬৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১১৮৬। এদিন বাংলায় কোনও প্রাণ কাড়েনি করোনা। ৃকরোনায় এই মৃত্যুহীন থাকা স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৬ হাজার ৩৬৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দেড় হাজারের সামান্য বেশি, ১৫০২ জন। দৈনিক আক্রান্ত ৬৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১১১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৮১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৮৭ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪৪ লক্ষ ৭৫ হাজার ৪৪৫। ১৬৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। এদিন টেস্টিং হয়েছে ২০৭১৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৩৪ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৭২৩ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬ কোটি ৯৭ লক্ষ ৭৯ হাজার ৯৯ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৯০ লক্ষ ৫০ হাজার ২০৬ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৬ লক্ষ ৯১ হাজার ১৮৩ জন।

কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ১৫০২ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ১৩৯৪ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ১০৮ জন। এই ১০৮ জন করোনা মুক্ত হলেই করোনায় মৃত্যুর ঝুঁকি একেবারে কমে যাবে বাংলায়।

সুস্থ হওয়ার পথে বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলা। এখন দৈনিক করোনা সংক্রমণ নেমেছে মাত্র ৭১-এ। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে প্রায় সমস্ত জেলাতেই দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ১০-এর নীচে। এখন ২৩ জেলায় মাত্র সংক্রমণ ৭১। গড়ে তিনজন করে। তবে অনেক জেলা থেকেছে সংক্রমণহীন, অনেক জেলায় তিনজনেরও বেশি।












Click it and Unblock the Notifications