বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের ১০০-র উপরে উঠলেও স্বস্তির ছাপ স্পষ্ট, মৃত্যু নিয়ন্ত্রণে

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের ১০০-র উপরে উঠলেও স্বস্তির ছাপ স্পষ্ট, মৃত্যু নিয়ন্ত্রণে

করোনা-মুক্ত হওয়ার দিন গুণছে বাংলা। সোমবার ২১ মাস পর প্রথম দৈনিক সংক্রমণ ১০০-র নীচে নেমে গিয়েছিল। এদিন অবশ্য ফের ১০০-র উপরে উঠেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে এদিন গতদিনের তুলনায় বেশি টেস্টিং হয়েছে। সংক্রমণের হারও সামান্য বেড়েছে বাংলায়। তবে মৃতের সংখ্যা নিয়ন্ত্রণেই রয়েছে। তাতেই স্বস্তি বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ১৪৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৫ হাজার ২৫৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১১৭৮। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ০.৬১ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৫ হাজার ২৫৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ হাজার ৮০৮ জন। এদিন ২০ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৪৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৬৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯২ হাজার ২৬৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৮৬ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪২ লক্ষ ৩৬ হাজার ২৩৮। ১৬৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৬৯২৯২। এদিন টেস্টিং হয়েছে ২৩৯১২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৬১ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৭৭ হাজার ৫১৪ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ হাজার ৫৬৮ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৬ হাজার ৫৭৮ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৫ হাদার ৩৬৮ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটি ৯২ লক্ষ ৯৮ হাজার ১০২ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৯৬ লক্ষ ৮৮ হাজার ৮১ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৭৯ লক্ষ ৯১ হাজার ৭০৩ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৬ লক্ষ ১৮ হাজার ৩১৮ জন।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৭০৭৯ এদিন ৩২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪০৩০০২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জন বেড়ে হয়েছে ১২৭২৯৮। হাওড়ায় আক্রান্ত ১২৫০৩৫। এদিন আক্রান্ত হয়েছেন ১১ জন। হুগলিতে ৪ জন বেড়ে আক্রান্ত ১০৭৯৫০ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী কলকাতা বাদে ২২ জেলারই দৈনিক সংক্রমণ ১৫-এর নীচে। সবথেকে বেশি ৩২ জন সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ১৪ জন। আর সবথেকে কম সংক্রমণ ১ জন ৪ জেলায়। ১৯ জেলায় সংক্রমণ এক অঙ্কের নীচে। ১০-এর উপরে তিন জেলার সংক্রমণ। ৩০-এর উপরে ১ জেলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+