বাংলায় কমছে করোনার প্রকোপ! সংক্রমণের হার তিনের নীচে নামলেও মৃত প্রায় ৩০

বাংলায় কমছে করোনার প্রকোপ! সংক্রমণের হার তিনের নীচে নামলেও মৃত প্রায় ৩০

বাংলায় করোনা আক্রান্ত কমছে। দৈনিক সংক্রমণের হারও নেমেছে তিনের নীচে। কিন্তু মৃত্যু সেই ৩০-এর কাছেই। সোমবার বাংলায় করোনার সংক্রমণ কমে হাজারের অনেক নিচে নেমে গিয়েছে। কমেছে সংক্রমণের হার। তাল মিলিয়ে সক্রিয়ের সংখ্যাও কমেছে, কিন্তু মৃত্যু নিয়ে উদ্বেগ জারিই আছে। এদিনও দৈনিক মৃতের সংখ্যা ৩০-এর কাছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৪১। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৬ হাজার ৫১৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৮৫২। এদিন মৃত্যু হয়েছে ২৯ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ২.৫৯ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ৬ হাজার ৫১৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৬ হাজার ৮৬৪ জন। এদিন ১১৩০ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬৪১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৭৪২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৬৮ হাজার ৭৯৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.১২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৩৫ লক্ষ ১০ হাজার ৮৭৫। ১৬১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৬১২৩২। এদিন টেস্টিং হয়েছে ২৪৭৮৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.৫৯ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ২১ হাজার ৬৪৬ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ৪১৫। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৬ হাজার ৬২৩ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৩ হাজার ৬০৮। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটি ২২ লক্ষ ৭৮ হাজার ৫৬৮ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৯১ লক্ষ ৮৩ হাজার ৩৫২ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ১৯ লক্ষ ৯৭ হাজার ৫১৮ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১০ লক্ষ ৯৭ হাজার ৬৯৮।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৫৭৫৮ এদিন ৭৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪০১৬৯৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৬৫ জন বেড়ে হয়েছে ১২৬৭৯৪। হাওড়ায় আক্রান্ত ১২৪৬৯৯। এদিন আক্রান্ত হয়েছেন ২১ জন। হুগলিতে ২৩ জন বেড়ে আক্রান্ত ১০৭৫৭৪ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিন অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যায় কলকাতাকে টেক্কা দিয়ে এদিন আবার সবার উপরে উত্তর ২৪ পরগনা। কলকাতার সংক্রমণ ১০০-র নীচে, কিন্তু উত্তর ২৪ পরগনা ১০০-র উপরে। হাওড়া ও হুগলির সংক্রমণ এদিন ৫০-র নিচে এবং দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ ৫০-এর উপরে। সবথেকে কম সংক্রমণ ৫ জন ঝাড়গ্রামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+