বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ৫০০-য় নামল টেস্টিং কমাতেই, সংক্রমণের হার বৃদ্ধি

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের ৫০০-য় নামল। দৈনিক পরীক্ষা কম হওয়ায় সংক্রমণ নামল ঠিকই, কিন্তু সক্রিয়ের হার বেড়ে প্রায় দুইয়ের কাছে পৌঁছে গেল।

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের ৫০০-য় নামল। দৈনিক পরীক্ষা কম হওয়ায় সংক্রমণ নামল ঠিকই, কিন্তু সক্রিয়ের হার বেড়ে প্রায় দুইয়ের কাছে পৌঁছে গেল। বাংলায় সক্রিয়ের সংখ্যা আর ৮৫০০। কিন্তু দীর্ঘদিন ধরেই বাংলায় করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ সীমাবদ্ধ থাকছে এক জায়গাতেই। তার অন্যথা হচ্ছে না। সোমবার নতুন করোনা আক্রান্তের সঙ্গে করোনা মুক্ত রোগীর সংখ্যার একটু বেশি। ফলে এদিন সক্রিয়ের সংখ্যা কমেছে প্রায় পৌনে ২০০।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫২ হাজার ৫৭৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৫১৫। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ১.৯২ হয়েছে। মাস খানেকেরও বেশি সময় ধরে একই জায়গায় ঘোরাফেরা করছে দৈনিক করোনা সংক্রমণ।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৫৪ হাজার ৫৭৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ৪৮০ জন। এদিন ১৭২ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫০৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৬৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ২৫ হাজার ৫৮১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৬ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৩৬ হাজার ৫২৭। ১৪৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৯১৫১৭। এদিন টেস্টিং হয়েছে ২৬৩৩৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৯২ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৩৫৭০। এদিন ১০৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২২৪৮১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৪ জন বেড়ে হয়েছে ৯৭৯৫৩। হাওড়ায় আক্রান্ত ৯৫৮৪২। এদিন আক্রান্ত হয়েছেন ১৯ জন। হুগলিতে ৩৬ জন বেড়ে আক্রান্ত ৮৩২২৬ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে করোনা আক্রান্ত বাংলার দুই জেলায়। বাদ বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনা সংক্রমণ। কলকাতা ও উত্তর ২৪ পরগনা ১০০-র বেশি আক্রান্ত হয়েছেন করোনায়। দার্জিলিংয়ে এদিন মাত্র ২৮ জন আক্রান্ত হয়েছেন। নদিয়ায় ৪৪ জন আক্রান্ত। সবথেকে কম সংক্রমণ ১ জন পুরুলিয়া ও উত্তর দিনাজপুরে। ৮ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৫ জেলায় সক্রিয় ১০০ নিচে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+