২৩ জেলায় দৈনিক করোনা আক্রান্ত মাত্র ১২, মৃত্যুহীন বাংলায় করোনায় সক্রিয় মাত্র ৫৫৬
বাংলার ২৩ জেলায় দৈনিক করোনা আক্রান্ত মাত্র ১২ জন। সোমবার করোনা সংক্রমণের হার নেমে এসেছে ০.১৫-এ। আর করোনায় সক্রিয় মাত্র ৫৫৬ জন।
বাংলার ২৩ জেলায় দৈনিক করোনা আক্রান্ত মাত্র ১২ জন। সোমবার করোনা সংক্রমণের হার নেমে এসেছে ০.১৫-এ। আর করোনায় সক্রিয় মাত্র ৫৫৬ জন। টানা ১১ দিন পর করোনা মহামারীতে রবিবার ২ জনের মৃত্যু হয়েছিল। সোমবার মৃত্যুহীন থাকল বাংলা। করোনার মহামারী থেকে সুস্থ হতে আর বেশি দেরি নেই, মিলল তার আভাস।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ১২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৭ হাজার ৫০৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১১৯৯। এদিন বাংলায় করোনা এদিন কোনও প্রাণ কাড়েনি। ৃকরোনায় টানা ১১ দিন মৃত্যুহীন থাকার পর রবিবার ২ জনের মৃত্যু হয়েছিল। এদিন ফের মৃত্যুহীন থাকল রাজ্য।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৭ হাজার ৫০৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৫৬-য় নেমে এসেছে। বাংলার ২৩ জেলায় সক্রিয় কমছে। দৈনিক আক্রান্ত ১২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৪২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯৫ হাজার ৭৫২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৯২ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪৮ লক্ষ ২ হাজার ৬০৭। রাজ্যের ২৩ জেলার সমস্ত ল্যাবরেটরি মিলিয়ে এদিন টেস্টিং হয়েছে ৭৮৯২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.১৫ শতাংশ।
করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৫ হাজার ৯০৮ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ১৭ লক্ষ ১১ হাজার ১৭৯ জনের। আর দ্বিতীয় ডোজ ৬ কোটি ১ লক্ষ ৫৮ হাজার ১৩৮ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৯ লক্ষ ৩১ হাজার ২৮৯ জন।
কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৫৫৬ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ৫০৬ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৫০ জন। এই ৫০ জন করোনা মুক্ত হলেই করোনায় মৃত্যুর ঝুঁকি একেবারে কমে যাবে বাংলায়। টানা ১০ দিন মৃত্যুহীন থেকেছে বাংলা।
সুস্থ হওয়ার পথে বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলা। এদিন দৈনিক করোনা সংক্রমণ ফের নিম্নমুখী হল। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে প্রায় সমস্ত জেলাতেই দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ১০-এর নীচে। এদিন ২৩ জেলায় সংক্রমণ সাকুল্যে মাত্র ১২ জন। গড়ে অর্ধেক জনেরও কম। অনেক জেলা থেকেছে সংক্রমণহীন, অনেক জেলায় দুই বা ততোধিক সংক্রমিত হয়েছেন এক দিনে।












Click it and Unblock the Notifications