করোনার দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ও সক্রিয় কমায় স্বস্তি
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা থাকলেও এখনও ভারতের করোনার গ্রাফ নিয়ন্ত্রণেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও, তা লাগামছাড়া পর্যায়ে যায়নি।
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা থাকলেও এখনও ভারতের করোনার গ্রাফ নিয়ন্ত্রণেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও, তা লাগামছাড়া পর্যায়ে যায়নি। আক্রান্ত যেমন একটু বেড়েছে, করোনা মুক্তের সংখ্যাও বেড়েছে। আর কমেছে করোনায় মৃত্যু ও সক্রিয়ের সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ২৭১৭৬। মোট করোনা আক্রান্ত ৩ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৭৫৫। গত দিনের তুলনায় এই করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দু-হাজার বেশি। মঙ্গলবারের পরিসংখ্যানে করোনা আক্রান্ত হয়েছিল ২৫ হাজার ৪০৪ জন।
পরিসংখ্যান অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় করোনামুক্তের সংখ্যা ৩৮ হাজার ১০২ জন। মৃত্য হয়েছে ২৮৪ জনের। করোনা মুক্তের সংখ্যা গতদিনের তুলনায় বেশি। গতদিন করোনামুক্ত হয়েছিলেন ৩৭ হাজার ১২৭ জন। আর মৃতের সংখ্যা গতদিনের তুলনায় বুধবার অনেকটাই কম। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৩৩৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ২৮৪ জনের। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৩ হাজার ৪৯৭।
India reports 27,176 new #COVID19 cases, 38,012 recoveries, and 284 deaths in the last 24 hours, as per Health Ministry
— ANI (@ANI) September 15, 2021
Total cases: 3,33,16,755
Active cases: 3,51,087
Total recoveries: 3,25,22,171
Death toll: 4,43,497
Total Vaccination: 75,89,12,277 (61,15,690 in last 24 hrs) pic.twitter.com/6XmpGDSLYf
ভারতে এখন পর্যন্ত সক্রিয়ের সংখ্যা ৪ লক্ষ ৫১ হাজার ৮৭। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছে মোট ৩ কোটি ২৫ লক্ষ ২২ হাজার ১৭১। এখন পর্যন্ত করোনা ভ্যাকসিনেশন হয়েছে ৭৫ কোটি ৮৯ লক্ষ ১২ হাজার ২৭৭ জনের। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন হয়েছে ৬১ লক্ষ ১৫ হাজার ৬৯০ জনের।
ভারতের সামনে বিরাট চ্যালেঞ্জ করোনার তৃতীয় ঢেউ রোখা। সম্প্রতি মহারাষ্ট্র-সহ দেশজুড়ে পালিত হল গণেশ চতুর্থী। রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। জন্মাষ্টমীর পর থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ আসন্ন। অক্টোবরে চরম সীমায় উঠবে করোনার তৃতীয় তরঙ্গ। তা কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে ভাবিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
কেরলে আবার ওনম উৎসবের পর আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছিল। তা সম্প্রতি খানিকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। বাংলার বড় উৎসব দুর্গাপুজো সামনেই। তাই বাংলায় উদ্বেগ বাড়ছে। এমনিতে বাংলার পরিসংখ্যানও নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্তের সংখ্যা ৭০৩। করোনামুক্ত হয়েছেন ৭১৩ জন। মৃতের সংখ্যা ১২। করোনা পরিসংখ্যানে পশ্চিমবঙ্গ রয়েছে সাত নম্বর স্থানে। সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। তারপর কেরল। মহারাষ্ট্রে ৬৫ লক্ষের বেশি আক্রান্ত, কেরলে প্রায় ৪৪ লক্ষ, কর্ণাটকে প্রায় ৩০ লক্ষ। সেখানে পশ্চিমবঙ্গে সাড়ে ১৫ লক্ষের ঊর্ধ্বে।












Click it and Unblock the Notifications