বাংলায় টানা চারদিন দৈনিক করোনা সংক্রমণ ৭০০-র উপরে, সক্রিয় কমছে ধীরলয়ে

বাংলায় টানা চারদিন দৈনিক করোনা সংক্রমণ ৭০০-র উপরে, সক্রিয় কমছে ধীরলয়ে

বাংলায় টানা চারদিন দৈনিক করোনা সংক্রমণ ৭০০-র উপরে। ১৩ সেপ্টেম্বর এক ধাক্কায় করোনার দৈনিক সংক্রমণ কমে ৫০০-য় নামার পর থেকেই করোনা ঊর্ধ্বমুখী। টানা চারদিন করোনা সংক্রমণ সাতশোর উপরে থাকায় খানিক উদ্বেগে বাংলা। শুক্রবার করোনা মুক্ত আর করোনা আক্রান্তের মধ্যেও ব্যবধান যৎসামান্য। তবে পরীক্ষা বেড়ে ৪০ হাজার হয়েছে। তার জেরে সংক্রমণের হার কমেছে খানিকটা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭১৯। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬০ হাজার ২৮৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৬২৯। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ১.৭৯ হয়েছে। প্রায় মাস দুয়েক ধরে একই জায়গায় ঘোরাফেরা করছে দৈনিক করোনা সংক্রমণ।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৬০ হাজার ২৮৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ৮ জন। এদিন ১৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭১৯ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭২৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৩৩ হাজার ৬৪৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৯ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭৬ লক্ষ ৬১ হাজার ৩৭৬। ১৪৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৯৬২৩৮। এদিন টেস্টিং হয়েছে ৪০১৮১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৭৯ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৪৯০৯। এদিন ১৩৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৩৮১৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫১ জন বেড়ে হয়েছে ৯৮৫০৮। হাওড়ায় আক্রান্ত ৯৬২৮৩। এদিন আক্রান্ত হয়েছেন ৩৫ জন। হুগলিতে ৪৯ জন বেড়ে আক্রান্ত ৮৩৭৫৩ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শুক্রবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে করোনা সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। ৫০-র উপরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ও নদিয়া জেলা। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন উত্তর দিনাজপুর ও পুরুলিয়ায়। ৮ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ৫০-এর নিচে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+