করোনা সংক্রমণ কমে ৫০০-র ঘরে, কিন্তু সংক্রমণের হারে ফের ঊর্ধ্বসীমায় বাংলা

করোনা সংক্রমণ কমে ৫০০-র ঘরে, কিন্তু সাম্প্রতিক সংক্রমণের হারে ঊর্ধ্বসীমায় বাংলা

৫ দিন পর বাংলায় করোনা সংক্রমণ ৭০০-র নিচে নেমেছিল রবিবার। করোনা সংক্রমণের হারও কমেছিল অনেকটাই। কিন্তু সোমবারের করোনা পরিসংখ্যানে স্বস্তির সঙ্গে উদ্বেগের মিশেলও রয়েছে যথেষ্ট। সোমবার করোনা সংক্রমণ কমে ৫২৪ হয়েছে। কিন্তু সংক্রমণের হার বেড়ে হয়ে গিয়েছে ১.৯৯। করোনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়ায় একদিনে সংক্রমণের হার ১.৬৬ থেকে বেড়ে ১.৯৯ হয়ে গিয়েছে। তবে এদিন করোনা সক্রিয় কমেছে অনেকটাই।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২৪। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬২ হাজার ১৭৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৬৬৪। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ১.৯৯ হয়েছে। প্রায় মাস দুয়েক ধরে একই ধারা বজায় রয়েছে বাংলার দৈনিক করোনা সংক্রমণে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৬২ হাজার ১৭৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৮১০ জন। এদিন ৯৬ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫২৪ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬০৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৯৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ২৫। ১৪৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৯৭৩৭৮। এদিন টেস্টিং হয়েছে ২৬৩১৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৯৯ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৫২৫৮। এদিন ১০৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৪১৪৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪১ জন বেড়ে হয়েছে ৯৮৬২৬। হাওড়ায় আক্রান্ত ৯৬৪২০। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬ জন। হুগলিতে ৩২ জন বেড়ে আক্রান্ত ৮৩৮৮৮ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে করোনা সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন কালিম্পং, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদে। ৯ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ৫০-এর নিচে। সবথেকে কম সক্রিয় মুর্শিদাবাদে মাত্র ২১ জন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+