টানা পাঁচদিন সাতশোর উপর করোনা সংক্রমণ বাংলায়, পুজোর আগে মৃতের সংখ্যা কমায় স্বস্তি
টানা পাঁচদিন সাতশোর উপর করোনা সংক্রমণ হল বাংলায়। পুজোর আগে করোনা সংক্রমণ খানিকটা উদ্বেগ রেখেছে বাংলাকে। তবে মৃতের সংখ্যা কমায় স্বস্তি মিলেছে কিছুটা।
টানা পাঁচদিন সাতশোর উপর করোনা সংক্রমণ হল বাংলায়। পুজোর আগে করোনা সংক্রমণ খানিকটা উদ্বেগ রেখেছে বাংলাকে। তবে মৃতের সংখ্যা কমায় স্বস্তি মিলেছে কিছুটা। শনিবারের করোনা রিপোর্ট অনুযায়ী, বাংলায় বাড়ল করোনা সক্রিয়ের সংখ্যা। এদিন করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের তুলনায় কম হওয়ায় ৯ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। বাংলায় করোনা গ্রাফ এক জায়গাতেই ঘোরাফেরা করছে দু-মাস ধরে। এদিন দৈনিক সংক্রমণ ফের ৭৫০-এর উপরে উঠে গিয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬১। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭০ হাজার ৫৩৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৮১৫। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ১.৮১ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা ফের অনেকটা বেড়েছে। ফলে সংক্রমণের হারও পাল্লা দিয়ে বেড়েছে এদিন।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৭০ হাজার ৫৩৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৫৮০ জন। এদিন ৯ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৬১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৪৩ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৪৪ হাজার ১৪৪ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮২ লক্ষ ২৭ হাজার ৩৪৯। ১৪৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২০২৫২৬। এদিন টেস্টিং হয়েছে ৪২০২৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৮১ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৬৮১২। এদিন ১৪৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৫৫৩২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৮ জন বেড়ে হয়েছে ৯৯২৩২। হাওড়ায় আক্রান্ত ৯৬৯৭২। এদিন আক্রান্ত হয়েছেন ৬৪ জন। হুগলিতে ৬৭ জন বেড়ে আক্রান্ত ৮৪৪৮৯ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শনিবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে সংক্রমণ কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির ও নদিয়ার করোনা সংক্রমণ ৫০-এর উপরে। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ২ জন পুরুলিয়া ও উত্তর দিনাজপুরে। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৭ জেলায় সক্রিয় ৫০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২৫ জন।












Click it and Unblock the Notifications