বাংলায় দৈনিক করোনা সংক্রমণ বেড়ে ফের ৭৫০-র উপরে, বাড়ল সংক্রমণের হারও

বাংলায় করোনা সংক্রমণের গ্রাফ ফের বাড়ল। দৈনিক সংক্রমণ ফের ৭৫০-র উপরে উঠে গেল শনিবার। বাংলায় বাড়ল সংক্রমণের হারও। এদিনো দৈনিক করোনা সংক্রমণ ও করোনা মুক্ত প্রায় সমান সমান।

বাংলায় করোনা সংক্রমণের গ্রাফ ফের বাড়ল। দৈনিক সংক্রমণ ফের ৭৫০-র উপরে উঠে গেল শনিবার। বাংলায় বাড়ল সংক্রমণের হারও। এদিনো দৈনিক করোনা সংক্রমণ ও করোনা মুক্ত প্রায় সমান সমান। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ৭৬২। আর করোনামুক্ত হয়েছেন এদিন ৭৬৬ জন। মাত্র ৪ জনের ফারাক। করোনায় একদিনে মৃত্যু হয়েছে ১১ জনে। ফলে সক্রিয়ের সংখ্যা কমেছে মাত্র ১৫। টানা তিন দিন বাংলার করোনা সংক্রমণ ৭০০-র উপরে। সংক্রমণের হার ফের বাড়ল বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬৫ হাজার ৬৪৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৭২৭। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ১.৮৬ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে, কিন্তু পরীক্ষা কমেছে গতদিনের তুলনায়। ফলে বেড়েছে সংক্রমণের হার।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৬৫ হাজার ৬৪৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৬৭৬ জন। এদিন ১৫ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৬২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৬৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৩৯ হাজার ২৪৪ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৫৮ হাজার ৭৮৯। ১৪৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৯৯৫৪২। এদিন টেস্টিং হয়েছে ৪১০৪৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৮৬ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৫৮৭৭। এদিন ১৩৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৪৭৩১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৮ জন বেড়ে হয়েছে ৯৮৮৪২। হাওড়ায় আক্রান্ত ৯৬৬৫২। এদিন আক্রান্ত হয়েছেন ৫১ জন। হুগলিতে ৪৪ জন বেড়ে আক্রান্ত ৮৪১১৯ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শনিবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে করোনা সংক্রমণ হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। হাওড়া ও নদিয়ায় করোনা সংক্রমণ বেড়ে ফের ৫০-এর উপরে। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন পুরুলিয়ায়। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ৫০-এর নিচে। সবথেকে কম সক্রিয় মুর্শিদাবাদে মাত্র ২৫ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+