করোনা সংক্রমণ ও সংক্রমিতের হার নিম্নমুখী হল বাংলায়, করোনামুক্ত কমায় বাড়ল সক্রিয়

করোনা সংক্রমণ ও সংক্রমিতের হার নিম্নমুখী হল বাংলায়, করোনামুক্ত কমায় বাড়ল সক্রিয়

করোনা সংক্রমণ ও সংক্রমিতের হার নিম্নমুখী হল পশ্চিমবঙ্গ। তবে করোনামুক্তের সংখ্যা কমায় বাড়ল সক্রিয়ের সংখ্যা। বাংলায় করোনা গ্রাফ এক জায়গাতেই ঘোরাফেরা করছে দু-মাস ধরে। দৈনিক সংক্রমণ ৭৫০ থেকে নেমে ৭০০-র কাছে এসেছে। শুক্রবার করোনা পরীক্ষা হয়েছে গতদিনের মতোই। কিন্তু সংক্রমণ কমায় সংক্রমিতের হারও নিম্নগামী হয়েছে। শুধু উদ্বেগের এটাই যে করোনামুক্তের সংখ্যা কম হওয়ায় বেড়েছে সক্রিয়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০৮। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৭৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৮০৬। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ১.৭৯ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে, পরীক্ষা হয়েছে গতদিনের মতো। ফলে সংক্রমণের হারও পাল্লা দিয়ে কমেছে এদিন।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৭৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৫৭১ জন। এদিন ১ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭০৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৯৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৪৩ হাজার ৪০১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮১ লক্ষ ৮৫ হাজার ৩২২। ১৪৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২০২০৫৯। এদিন টেস্টিং হয়েছে ৩৯৬৬১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৭৯ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৬৬৬৩। এদিন ১৪৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৫৪০৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৮ জন বেড়ে হয়েছে ৯৯১৭৪। হাওড়ায় আক্রান্ত ৯৬৯০৮। এদিন আক্রান্ত হয়েছেন ৪০ জন। হুগলিতে ৬৯ জন বেড়ে আক্রান্ত ৮৪৬২২ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শুক্রবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে সংক্রমণ কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির করোনা সংক্রমণ ৫০-এর উপরে। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন মুর্শিদাবাদে। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ৫০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২৬ জন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+