করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু বাড়ল, বাংলায় স্বস্তি শুধু সক্রিয়ের সংখ্যা হ্রাসে

করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু বাড়ল, বাংলায় স্বস্তি শুধু সক্রিয়ের সংখ্যা হ্রাসে

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের বৃদ্ধি পেল। বাড়ল সংক্রমণের হারও। শুক্রবার সংক্রমণের হার প্রায় পৌঁছে গেল দুশোর দোরগোড়ায়। এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ ফের ৭৫০-র উপরে। দৈনিক পরীক্ষা একটু কম হওয় সত্ত্বেও সংক্রমণ বৃদ্ধিতে সংক্রমণের হারও বেড়েছে। বেড়েছে মৃতের সংখ্যাও। তবে এদিন ২৭ জন কমল সক্রিয়ের সংখ্যা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৫৩। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫৫ হাজার ৪০৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৫৫৩। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ১.৮৫ হয়েছে। মাস খানেকেরও বেশি সময় ধরে একই জায়গায় ঘোরাফেরা করছে দৈনিক করোনা সংক্রমণ।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৫৫ হাজার ৪০৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ২১৯ জন। এদিন ২৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৫৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৬৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ২৮ হাজার ৬৩৩ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৮ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭৩ লক্ষ ৯৩ হাজার ৮৪৯। ১৪৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৯৩২৬৫। এদিন টেস্টিং হয়েছে ৪০৬৩৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৮৫ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৪০৪৮। এদিন ১২৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২২৯৩৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৪ জন বেড়ে হয়েছে ৯৮১৬৬। হাওড়ায় আক্রান্ত ৯৫৯১১। এদিন আক্রান্ত হয়েছেন ৫২ জন। হুগলিতে ৫৭ জন বেড়ে আক্রান্ত ৮৩৬২৬ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শুক্রবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে করোনা সংক্রমণ হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। এছাড়া হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় ৫০-এর উপরে করোনা সংক্রমণ হয়েছে এদিন। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনা সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন উত্তর লদিনাজপুরে। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৪ জেলায় সক্রিয় ১০০ নিচে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+