বাংলার দৈনিক করোনা সংক্রমণ সাতশোর নিচে নামল ৬ দিন পর, সংক্রমণের হার বৃদ্ধিতে উদ্বেগ

বাংলার দৈনিক করোনা সংক্রমণ সাতশোর নিচে নামল ৬ দিন পর, সংক্রমণের হার বৃদ্ধিতে উদ্বেগ

বাংলার দৈনিক করোনা সংক্রমণ ফের সাতশোর নিচে নামল ৬ দিন পর। করোনা পরীক্ষার সংখ্যা কম হওয়ায় সোমবার দৈনিক করোনা সংক্রমণ কমেছে বঙ্গে। বিশেষজ্ঞরা মনে করছেন এতে উৎফুল্ল হওয়ার কিছু নেই। এরই মধ্যে উদ্বেগের কারণও রয়েছে। কেননা সক্রিয়ের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে বাংলায়। পুজোর আগে বাংলার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও, তা যে পড়তির দিকে তা এখনই বলা যাচ্ছে না। এদিন মৃতের সংখ্যাও খানিকটা বেড়েছে বাংলায়। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের তুলনায় কম হওয়ায় বাড়ছে সক্রিয়ের সংখ্যা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০১। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭১ হাজার ৮৪১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৮৩৭। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.২৭ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা কমলেও পরীক্ষা কম হওয়ায় সংক্রমণের হার ২-এর উপরে উঠে গেল ফের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৭১ হাজার ৮৪১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৬০৪ জন। এদিন ১৭ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬০১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৭২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৪৫ হাজার ৪০০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮২ লক্ষ ৮৯ হাজার ৮৭৬। ১৪৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২০৩২২১। এদিন টেস্টিং হয়েছে ২৬৫১০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.২৭ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৭০৯২। এদিন ১৩৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৫৭৬৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২০ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩২ জন বেড়ে হয়েছে ৯৯৩১৭। হাওড়ায় আক্রান্ত ৯৭০৬৯। এদিন আক্রান্ত হয়েছেন ৪৭ জন। হুগলিতে ৪৭ জন বেড়ে আক্রান্ত ৮৪৫৮৮ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে সংক্রমণ কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন উত্তর দিনাজপুরে। ৬ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ১০ জন সংক্রিত হয়েছে ২ জেলায়, চার জেলায় সংক্রমণ ১১ জনের। ৭ জেলায় সক্রিয় ৫০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়া ও উত্তর দিনাজপুরে মাত্র ২৭ জন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+