কলকাতায় করোনা উদ্বেগ জারি পুজোর মাঝেও, বাড়তে বাড়তে সক্রিয়ের সংখ্যা ১৫০০ ছাড়াল

কলকাতায় করোনা উদ্বেগ জারি পুজোর মাঝেও, বাড়তে বাড়তে সক্রিয়ের সংখ্যা ১৫০০ ছাড়াল

কলকাতা ও শহরতলির জেলা ছাড়া অন্যান্য অংশ কমছে করোনার প্রকোপ। পুজোর ঠিক আগে করোনার উদ্বেগ বাড়ছে শুধু কলকাতা ও সংলগ্ন পাঁ জেলায়। কলকাতায় এক লাফে দৈনিক সংক্রমণ বেড়ে ১৬০ ছাড়িয়ে গিয়েছে শনিবার। তালমিলিয়ে বাড়ছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ার করোনা গ্রাফ। কলকাতা-উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ একশোর উপরে। তবে স্বস্তির ছবিও রয়েছে। সাত জেলায় ১০-র নিচে সংক্রমণ। আবার ২০ নিচে সংক্রমণ ১৫ জেলায়। ৭ জেলায় সক্রিয়ের সংখ্যা ১০০-র নিচে নেমে গিয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৪৭ জন। উত্তর ২৪ পরগনায় ১০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ এদিন ১০০-র উপরে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে অনেকটাই এগিয়ে কলকাতা।

 একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৮১৬৩। এদিন কলকাতায় ১৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০৯২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১১৫৫৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৫১৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৬৬৪৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৯ জন। মৃত্যু হয়েছে মোট ৪৭৬২ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২০৬১৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৬৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৯৬৯৯ জন। হাওড়ায় আক্রান্ত ৯৭৪৭৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৮ জন। হুগলিতে ৩৪ জন বেড়ে আক্রান্ত ৮৪৯৩৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৫ জন, কোচবিহারে ১১ জন, দার্জিলিংয়ে ১৭ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ২০ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১১ জন, মালদহে ৫ জন, মুর্শিদাবাদে ৮ জন, নদিয়ায় ৪৩ জন, বীরভূমে ১৯ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ১৯ জন, ঝাড়গ্রামে ৯ জন, পশ্চিম মেদিনীপুরে ১৬ জন, পূর্ব মেদিনীপুরে ৮ জন, পূর্ব বর্ধমানে ২৪ জন, পশ্চিম বর্ধমানে ১০ জন আক্রান্ত হয়েছেন এদিন।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৬৭৩ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ লক্ষ ৯২ হাজার ৭৪২ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩৩ হাজার ৯৩১ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৬ কোটি ৪৩ লক্ষ ৮৬ হাজার ৫৫৬ জনের। প্রথম ডোজ ৪ কোটি ৬৪ লক্ষ ৩৫ হাজার ৩৩৬। আর দ্বিতীয় ডোজ ১ কোটি ৭৯ লক্ষ ৫১ হাজার ২২০।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+