করোনার গ্রাফ দ্রুত নামছে বাংলায়, সংক্রমণের হার ৫-এ নামলেও মৃত্যু নিয়ে উদ্বেগ জারি
তৃতীয় ঢেউ কাটিয়ে করোনার গ্রাফ দ্রুত নামছে বাংলায়। দৈনিক সংক্রমণের ও সংক্রমণের হারের সঙ্গে লাফিয়ে লাফিয়ে কমছে সক্রিয়ের সংখ্যাও।
তৃতীয় ঢেউ কাটিয়ে করোনার গ্রাফ দ্রুত নামছে বাংলায়। দৈনিক সংক্রমণের ও সংক্রমণের হারের সঙ্গে লাফিয়ে লাফিয়ে কমছে সক্রিয়ের সংখ্যাও। কিন্তু মৃত্যু নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে বাংলায়। টানা ১৫ দিন ৩০-এর উপরে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। তবে বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা নেমে গিয়েছে ৪০ হাজারেও নিচে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৫১২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯০ হাজার ১৭৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৫৫০। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ৫.৬৫ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৯ লক্ষ ৯০ হাজার ১৭৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩৭ হাজার ৯১৮ জন। এদিন ৭৮১১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩৫১২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১১২৮৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৩১ হাজার ৭১১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.০৬ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৩১ লক্ষ ২৬ হাজার ১৫৭। ১৬০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৫৬৯৫৭। এদিন টেস্টিং হয়েছে ৬২১২৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৫.৬৫ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৭ লক্ষ ৫২ হাজার ৪৬ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৮০ হাজার ৯৪। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ লক্ষ ৯৯ হাজার ৮৪৫ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৭২ হাজার ১০৭। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১১ কোটি ৯৫ লক্ষ ৬০ হাজার ৬৭৩ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৮৯ লক্ষ ৬ হাজার ২৬৫ জনের। আর দ্বিতীয় ডোজ ৪ কোটি ৯৮ লক্ষ ৩৯ হাজার ৯৪২ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৮ লক্ষ ১৪ হাজার ৪৬৬।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৩৬৬৯ এদিন ৪৫৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৯৯৩৮৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৩৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ২১২ জন বেড়ে হয়েছে ১২৫৭৯২। হাওড়ায় আক্রান্ত ১২৪১৩৬ এদিন আক্রান্ত হয়েছেন ১১৯ জন। হুগলিতে ১৫৫ জন বেড়ে আক্রান্ত ১০৬৮০৬ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যায় কলকাতা সবার উপরে। উত্তর ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ কলকাতার সমান প্রায়। কলকাতার সংক্রমণ ৫০০-র নিচে নেমেছে। আর উত্তর ২৪ পরগনারাও ৫০০-র নিচে। হাওড়া ও হুগলির সংক্রমণ ১৫০-র নিচে এবং দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ ২০০-র উপরে। সবথেকে কম সংক্রমণ ৫ জন কালিম্পংয়ে।












Click it and Unblock the Notifications