৯ জেলায় ১০-এর নিচে সংক্রমণ, ৮ জেলায় সক্রিয় ১০০-র নিচে, করোনায় সেরে উঠছে বাংলা

বাংলার ৯ জেলায় ১০-এর নিচে করোনা সংক্রমণ হয়েছে শনিবার। ৮ জেলায় সক্রিয় নেমে এসেছে ১০০ বা ১০০-র নিচে। কলকাতা ও শহরতলি বাদে বাকি জেলাগুলি করোনায় সেরে উঠছে।

বাংলার ৯ জেলায় ১০-এর নিচে করোনা সংক্রমণ হয়েছে শনিবার। ৮ জেলায় সক্রিয় নেমে এসেছে ১০০ বা ১০০-র নিচে। কলকাতা ও শহরতলি বাদে বাকি জেলাগুলি করোনায় সেরে উঠছে। শুধু কলকাতা ও শহরতলির ৫ জেলায় করোনা সক্রিয় অনেকটাই বেশি। তবে এদিন হুগলি বাদে কলকাতা ও শহরতলির জেলাগুলিতে করোনা সক্রিয় কমেছে। কলকাতা ও শহরতলির ৫ জেলায় দৈনিক সংক্রমণ উদ্বেগজনক হলেও বাংলার বাকি ১৮ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ৪০-এরও নিচে।

৯ জেলায় ১০-এর নিচে সংক্রমণ, ৮ জেলায় করোনা সক্রিয় ১০০-র নিচে

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় সক্রিয়ের সংখ্যা প্রায় ২২০০। এদিন ফের সক্রিয় ১২ জন কমে ২১৮৬ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয়ও এদিন কমেছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ৯ জন বেড়ে হয়েছে ১৩৬৩। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় করোনা সক্রিয় কমে যথাক্রমে ৬৭০ ও ৬৪৪। হুগলিতে করোনা সক্রিয় বেড়ে ৬৫৮। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৩৪৬ নদিয়ায়। সর্বনিম্ন ১৮ পুরুলিয়ায়। ১০০ বা ১০০-র নিচে করোনা সক্রিয় ৮ জেলায়। ৫ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৫ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭২৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২০১ জন। উত্তর ২৪ পরগনায় ১২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ অনেকটা কমে ২০০-য় নেমেছে। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১০০-র উপরে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২৬৯২০। এদিন কলকাতায় ২০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫২১২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৯৫২২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৮৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২১০ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩২০৫৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৫ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮৯৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৫৮০০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৬৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩১ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৬১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০২৩০৭ জন। হাওড়ায় আক্রান্ত ১০০০৪৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৪ জন। হুগলিতে ৬৪ জন বেড়ে আক্রান্ত ৮৭৬০১ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ২ জন, কোচবিহারে ১৭ জন, দার্জিলিংয়ে ৩৯ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১৯ জন, উত্তর দিনাজপুরে ৮ জন, দক্ষিণ দিনাজপুরে ১৬ জন, মালদহে ৪ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ২৯ জন, বীরভূমে ১৩ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ২ জন, ঝাড়গ্রামে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১৯ জন, পূর্ব মেদিনীপুরে ৭ জন, পূর্ব বর্ধমানে ২০ জন, পশ্চিম বর্ধমানে ১৯ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+