করোনা সংক্রমণ কমছে কলকাতায়, পাল্লা দিয়ে বাড়ছে উত্তর ২৪ পরগনায়, একনজরে পরিসংখ্যান

করোনার দৈনিক সংক্রমণে বাংলার জেলার মধ্যে সবার উপরে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় সক্রিয় করোনা রোগীর সংখ্যাও সবথেকে বেশি।

করোনার দৈনিক সংক্রমণে বাংলার জেলার মধ্যে মঙ্গলবারও সবার উপরে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় সক্রিয় করোনা রোগীর সংখ্যাও সবথেকে বেশি। কলকাতাকে দৈনিক সংক্রমণ ও সক্রিয়ের সংখ্যায় টপকে গিয়েছে উত্তর ২৪ পরগনা। মোট সংক্রমিতের সংখ্যাতেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রতিবেশী ওই জেলা। করোনা বুলেটিনের পরিসংখ্যানে নজর অন্য জেলাতেও।

করোনা সংক্রমণ কমছে কলকাতায়, বাড়ছে উত্তর ২৪ পরগনায়


কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০৯১। উত্তর ২৪ পরগনায় ৫৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত এদিন ৩৮০। করোনা সংক্রমণে এদিন উত্তর ২৪ পরগনা সবার শীর্ষে। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা এদিনও ৫০০-র উপরে রয়েছে। তবে করোনা সক্রিয়ের সংখ্যাও ৫০০০ থেকে নেমেছে সামান্য।


একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
মঙ্গলবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৩৯২২। এদিন ৩৮০ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪১১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৮৪৪৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪০৬৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৮২ জন।


উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৮৮৬৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৮১ জন। মৃত্যু হয়েছে মোট ৮৩২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৩১৩৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৯০৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭০২ জন।


হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা
হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৪৪২২। এদিন আক্রান্ত হয়েছেন ১০৬ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪২৬ জন। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ১৪২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৭৫২। হুগলিতে ২১৭ জন বেড়ে আক্রান্ত ৯৩১৭ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ২৯৩২, কোচবিহারে ৩৮৬৩, দার্জিলিংয়ে ৫৭৭১, কালিম্পংয়ে ৫৫১, জলপাইগুড়ি ৪২৯৯, উত্তর দিনাজপুর ২৫৭৫, দক্ষিণ দিনাজপুর ৪১৭১, মালদহ ৫২৪৫, মুর্শিদাবাদ ৩৯২১, নদিয়া ৪৭৭৪, বীরভূম ২৪৮২, পুরুলিয়া ১৭৫৭, বাঁকুড়া ৩৪১০, ঝাড়গ্রাম ৩১০, পশ্চিম মেদিনীপুর ৬০৪৩, পূর্ব মেদিনীপুর ৭৭২২, পূর্ব বর্ধমান ৩২৯৫, পশ্চিম বর্ধমান ৪৬৬৮ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+