করোনা সংক্রমণ বাড়ছে উত্তর ২৪ পরগনা ও কলকাতায়, অন্য জেলার পরিসংখ্যান একনজরে

করোনার সংক্রমণে বাংলা দু-লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সোমবার দৈনিক সংক্রমণে সবার উপরে উত্তর ২৪ পরগনা। তারপরেই রয়েছে কলকাতা। দুই জেলারই দৈনিক সংক্রমণ এদিন পাঁচশোরও বেশি।

করোনার সংক্রমণে বাংলা দু-লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সোমবার দৈনিক সংক্রমণে সবার উপরে উত্তর ২৪ পরগনা। তারপরেই রয়েছে কলকাতা। দুই জেলারই দৈনিক সংক্রমণ এদিন পাঁচশোরও বেশি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা সবথেকে বেশি উত্তর ২৪ পরগনায়। মোট সংক্রমণে সবার উপরে এখনও রয়েছে কলকাতা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২১১। উত্তর ২৪ পরগনায় ৫৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত এদিন ৫৫৩। এদিন উত্তর ২৪ পরগনা ও কলকাতায় করোনা সংক্রমিত হয়েছেন ৫০০ জনেরও বেশি করে। তবে করোনা সক্রিয়ের সংখ্যাও নেমে এসেছে পাঁচ হাজারের নিচে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

সোমবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৭১৪১। এদিন ৫৫৩ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৮৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪১৪৩৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪২১৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪০৮১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪২১৫৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৫৯ জন। মৃত্যু হয়েছে মোট ৮৯৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৬৮৪৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৪০৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৩৬ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৫৩৬২। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬২ জন। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ১৪৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৩৮৫৬। হুগলিতে ২৬১ জন বেড়ে আক্রান্ত ১০২৩৮ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৩৩৩৩, কোচবিহারে ৪৩৬৭, দার্জিলিংয়ে ৬৩৭৯, কালিম্পংয়ে ৬৫৮, জলপাইগুড়ি ৪৮১৬, উত্তর দিনাজপুর ২৮৫২, দক্ষিণ দিনাজপুর ৪৫৩১, মালদহ ৫৬৪৫, মুর্শিদাবাদ ৪৫০৭, নদিয়া ৫৫৪২, বীরভূম ২৭৯৪, পুরুলিয়া ২২০১, বাঁকুড়া ৩৯৯৩, ঝাড়গ্রাম ৩৮৮, পশ্চিম মেদিনীপুর ৭২২৮, পূর্ব মেদিনীপুর ৮৬৫৯, পূর্ব বর্ধমান ৩৭৫৯, পশ্চিম বর্ধমান ৫৪৫১ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+