বাংলায় কমল দৈনিক সংক্রমণ বাড়ল করোনাজয়ী, মৃত্যু ৯ হাজার পার! একনজরে পরিসংখ্যান
বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা তুলনায় কমল। বাড়ল করোনাজয়ীর সংখ্যা। সক্রিয়ের সংখ্যাও কমে হয়েছে ২৩ হাজার।
বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা তুলনায় কমল শনিবার। বাড়ল করোনাজয়ীর সংখ্যা। সক্রিয়ের সংখ্যাও কমে হয়েছে ২৩ হাজার। শনিবার বাংলায় দৈনিক করোনা আক্রান্তের তুলনা বেশি করোনাজয়ীর সংখ্যা। দৈনিক সুস্থের সংখ্যা সংক্রমিতের তুলনায় বেশি। ফলে রাজ্যে করোনাজয়ীর সংখ্যা দ্রুত এগিয়ে যাচ্ছে পাঁচ লক্ষের দিকে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৭১০ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ১৬ হাজার ৫০৫ জন। এদিন ২৭১০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ১৯ হাজার ২১৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০১০। এদিন মৃত্যু হয়েছে ৪৪ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ১৯ হাজার ২১৫ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৩ হাজার ৩৪ জন। এদিন ২৪৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২৭১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২৯১৩ জন। মোট করোনা মুক্ত হলেন ৪ লক্ষ ৮৭ হাজার ১৩১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৩.৮৩ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬৩ লক্ষ ৮২ হাজার ২৭৮ জনের। ৯৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৭০৯১৪। এদিন টেস্টিং হয়েছে ৪২১০৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.১৪ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১১৫৫৭৪। এদিন ৬৬২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১০৯০৭০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৪২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৬৭ জন বেড়ে হয়েছে ৩৪১৩১। হাওড়ায় আক্রান্ত ৩২৯৯০। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। হুগলিতে ১২১ জন বেড়ে আক্রান্ত ২৬৭৯৪ জন।












Click it and Unblock the Notifications