বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে! পরিসংখ্যান একনজরে
পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার ক্রমেই হাতের বাইরে বেড়িয়ে যাচ্ছে। ক্রমেই বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণ। এমন অবস্থায় রাজ্য সরকারের বুলেটিনে প্রকাশিত হল, রাজ্যের করোনা পরিস্থিতির সর্বশেষ রিপোর্ট। সেখানে ফের একবার উদ্বেগ মাথাচাড়া দিতে শুরু করেছে পরিসংখ্যান ঘিরে।

করোনা সংক্রমণ ও তথ্য
পরিসংখ্যান বলছে, রাজ্যে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৬২,৯৬৪ জন। ২৯ জুলাইরে স্বাস্থ্য বুলেটিনে দেখা গিয়েছে শেষ ২৪ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২২৯৪ জন। উল্লেখ্য, এদিন বিশিষ্ট চিকিৎসক রাজ্যের তৃণমূল সাংসদ শান্তনু সেন জানিয়েছেন , যেদিকে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে, তাতে অগাস্ট মাসেই করোনা পরিস্থিতি কলকাতায় নিয়ন্ত্রিত হবে।

সুস্থতার সংখ্যা
করোনার পরিসংখ্যান বলছে, সুস্থতার হার হিসাহে দেখা গিয়েছে ২৯ জুলাই এখনও পর্যন্ত ৪৪,১১৬ জন সুস্থ হয়েছে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। অন্যদিকে ২৯ জুলাই পর্যন্ত ৬৫,২৫৮ জন পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা মোট, ১৪৯০ রাজ্যে।

কলকাতায় আক্রান্ত ও জেলরা পরিস্থিতি
এদিন কলকাতায় আক্রান্তের মোট সংখ্যা এসেছে ২০,২১৯ জন।সুস্থ হয়েছেন ১৩১৬৯ জন। উত্তর ২৪ পরগনায় ১৩ ৯১৭ জন আক্রান্ত। দক্ষিণ ২৪ পরগনা. ৪৮৪৬ জন আক্রান্ত। হুগলিতে ৩০০০, হাওড়ায় ৭০০০ ছাড়িয়েছে আক্রান্ত। পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে ১০০০ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।অন্যদিকে দার্জিলিং এ ২০০০ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। দুই দিনাজপুরে ১০০০ ও ও মালদাতে ২০০০ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।












Click it and Unblock the Notifications