সুন্দরবনের পথে-ঘাটে ঘুরে বেড়াচ্ছে বাঘ-হরিণ, কারণ জানলে অবাক হবেন
সুন্দরবনের পথে-ঘাটে ঘুরে বেড়াচ্ছে বাঘ-হরিণ, কারণ জানলে অবাক হবেন
করোনা সংক্রমণ রুখতে মানব সচেতনতায় সুন্দরবনের পথে পথে ঘুরে বেড়াচ্ছে বাঘ-হরিণ। মুখে মাক্স পরে রাস্তায় বেরোনো, স্যানিটাইজার ব্যবহার করার পাশাপাশি দূরত্ব বজায় রাখার মতো বার্তা দিচ্ছেন বাঘ হরিণরা।

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ও ২, বাসন্তী, গোসাবা ব্লকের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষজনকে করোনা ভাইরাস বিষয়ে সচেতন করে তুলতে পথে নামে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, হরিণ। তবে বাস্তবে সুন্দরবনের জঙ্গলের বাঘ, হরিণ নয়। ক্যানিং মহকুমা তথ্য ও সংস্কৃতি বিভাগের লোকপ্রসার প্রকল্পের শিল্পী কলাকুশলীদের বাঘ, হরিণ, বনবিবির রাজা মহারাজা সেজে পথে নামেন।
কলাকুশলীদের বক্তব্য, দিনের পর দিন সুন্দরবনের ক্যানিং মহকুমা করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুও সংখ্যা। তারপর ক্যানিং এখন রেড জোন। ফলে ক্যানিং মহকুমাবাসী যাতে আতঙ্কিত হয়ে না পরে এবং স্বাস্থ্য বিধি বিষয়ে কি কি করণীয়, তা সাধারণ মানুষকে সচেতন করে তুলতে এদিন পথে নামে ক্যানিং তথ্য ও সংস্কৃতি বিভাগের লোকপ্রসার প্রকল্পের শিল্পী কলাকুশলীরা।
করোনা ভাইরাস বিষয়ে সচেতন করে তুলতে এই পদক্ষেপ। এতে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠলো এমন অভিনব উদ্যোগ। বর্তমানে সুন্দরবনে ক্যানিং মহকুমা প্রায় ১৮ লক্ষ মানুষের বসবাস। অগাধ অরণ্য, অসংখ্য নদী সংস্থান এই অঞ্চলকে সর্বত্র ভীষণ ও ভীতপ্রদ করে রেখেছে। তারও চেয়ে ভয়ঙ্কর করে রেখেছে জলে কুমির ডাঙ্গায় বাঘ।












Click it and Unblock the Notifications