করোনার থাবা এবার উত্তরবঙ্গেও, উদ্বেগ বাড়িয়ে আক্রান্তকে কলকাতায় আনার উদ্যোগ

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। শনিবার রাজ্যে করোনার সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ল আরও তিনজন। এবার করোনা থাবা বসাল উত্তরবঙ্গেও।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। শনিবার রাজ্যে করোনার সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ল আরও তিনজন। এবার করোনা থাবা বসাল উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে থাকা রোগীর করোনা ভাইরাস পরীক্ষা পজিটিভ আসে। তাঁকে কলকাতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনার থাবা এবার উত্তরবঙ্গেও, উদ্বেগের মধ্যে বাড়ছে আক্রান্ত

সুত্রের খবর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন মোট ১২ জন। তাঁদের মদ্যেই একজনের শরীরে করোনা পজিটিভ মিলল। বাকি ১১ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আর করোনা আক্রান্তকে কলকাতায় আনার চেষ্টা চালানো হচ্ছে। কারণ উত্তরবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার কোনও বন্দোবস্ত নেই।

এদিন তিনজনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ মিলেছে। ফলে আক্রান্তের সংখ্যা ১৫ থেকে বেড়ে হয়েছে ১৮। দু'জন পূর্বমেদিনীপুরের এগরার বাসিন্দা। নয়াবাদের আক্রান্ত প্রৌঢ়ের কাছ থেকে তাঁদের সংক্রমণ বলে অনুমান। আর উত্তরবঙ্গের কালিম্পংয়ের বাসিন্দা বছর ৪৫-এর মহিলা থাইল্যান্ড গিয়েছিলেন। সেখান থেকেই ছড়াতে পারে করোনা।

সূত্রের খবর, এদিন পূর্ব মেদিনীপুরের যে দুজনের শরীরে করোনা ভাইরাস আক্রান্তের খবর মিলেছে, তাঁদের একজনের বয়য় ৭৬, অন্যজনের ৫৬। দু-জনেই হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন। এগরার বিয়ে বাড়িতেই এই সংক্রমণ ছড়ায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+