মহাসপ্তমীতে বাংলায় সংক্রমণ খানিক নিম্নমুখী, করোনাজয়ীর সংখ্যা তিন লক্ষ ছুঁইছুঁই

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ এখন বাড়ছে চার হাজারেরও বেশি। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে। তবু তার মধ্যে একটু স্বস্তির খবর টেস্টিং রেট বাড়ানো সত্ত্বেও সংক্রমিতের সংখ্যা খানিক নিম্নমুখী।

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ এখন বাড়ছে চার হাজারেরও বেশি। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে। তবু তার মধ্যে একটু স্বস্তির খবর টেস্টিং রেট বাড়ানো সত্ত্বেও সংক্রমিতের সংখ্যা খানিক নিম্নমুখী। দুর্গাপুজোর সপ্তমীতে স্বস্তি দিয়ে বাড়ল করোনা সুস্থতার হারও। তবে শুক্রবার কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সর্বোচ্চ সংক্রমণ হল।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪১৪৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৩ লক্ষ ৩৭ হাজার ২৮৩ জন। এদিন ৪১৪৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪১ হাজার ৪২৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৩৬৮। এদিন মৃত্যু হয়েছে ৬০ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৩ লক্ষ ৪১ হাজার ৪২৬ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ৩৬ হাজার ৪৭১ জন। এদিন ৪০৭ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত বেড়েছে ৪১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩৬৭৬ জন। মোট করোনা মুক্ত হলেন ২ লক্ষ ৯৮ হাজার ৫৮৭ জন। সুস্থতার রেট হয়েছে ৮৭.৪৫ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৪২ লক্ষ ১১ হাজার ০৭৭ জনের। ৯২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৪৬৭৯০। এদিন টেস্টিং হয়েছে ৪৪৫৮২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.১১ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৭৪১১১। এদিন ৮৯৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৬৯১৩১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৮৬ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ২৩৫৩৬। এদিন আক্রান্ত হয়েছেন ২৭৪ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২৪৪ জন বেড়ে হয়েছে ২২৫৮৭। হুগলিতে ১৯৭ জন বেড়ে আক্রান্ত ১৬৭৫৭ জন। এরপর পূর্ব মেদিনীপুর ১৩৮২৩। এদিন বেড়েছে ১৩৯ জন। পশ্চিম মেদিনীপুরে মোট আক্রান্ত ১৩০৪২। এদিন বৃদ্ধি পেয়েছে ১২০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+