আমেরিকায় আক্রান্ত ৮ লক্ষাধিক, করোনার দংশনে রোধ করা যাচ্ছে না মৃত্যুমিছিল
করোনার থাবায় আমেরিকায় আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার করোনা বাইরাসের সংক্রমণে আমেরিকায় আক্রান্ত ছাড়িয়ে গেল ৮ লক্ষ। আর মৃতের সংখ্যা ৪৩ হাজারেরও বেশি।
করোনার থাবায় আমেরিকায় আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার করোনা বাইরাসের সংক্রমণে আমেরিকায় আক্রান্ত ছাড়িয়ে গেল ৮ লক্ষ। আর মৃতের সংখ্যা ৪৩ হাজারেরও বেশি। বিশ্বজুড়ে চলছে হাহাকার। তার মধযে সবথেকে করুণ দশা মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকার।

শুধু এদিন আমেরিকাতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮১৬ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ। করোনা ভাইরাসের সংক্রমণে আমেরিকায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ হাজারেরও বেশি মানুষের। ৭৫ হাজার ৩১৭ জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। কিন্তু আক্রান্তের হারের তুলনায় এই সংখ্যা অতি নগন্য।
এর মধ্যে শুধু নিউ ইয়র্কেই আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৬ হাজার ২৭২ জন। মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪১০ জনের। তারপরই খারাপ অবস্থা নিউ জার্সির। নিউ জার্সিতে ৮৮ হাজার ৮০৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৭৭ জনের। এরপর অন্যান্য রাজ্য বা শহরে আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নিচে।
বিশ্বেও ইতিমধ্যে আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে ২৫ লক্ষ ৩০ হাজার। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১ লক্ষ ৭৫ হাজার। এই মৃত্যুলীলার মাঝে একটাই আশার আলো, করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন ৬ লক্ষ ৭০ হাজার মানুষ। সবথেকে বেশি মানুষ সুস্থ হয়েছেন জার্মানিতে।












Click it and Unblock the Notifications