করোনা ভাইরাসে আক্রান্ত ছাড়াল ১৭ লক্ষ ৬০ হাজার! মৃত্যুলীলা চলছে বিশ্বজুড়ে

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াল নতুন করে ৫৭ হাজার মানুষের শরীরে। গোটা বিশ্বে শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত এই খবর মিলেছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াল নতুন করে ৫৭ হাজার মানুষের শরীরে। গোটা বিশ্বে শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত এই খবর মিলেছে। এদিন মৃত্যু হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষের। এর মধ্যে উল্লেখযোগ্য যে ইতালিকে ছাপিয়ে মৃত্যু তালিকায় সবার আগে উঠে এসেছে আমেরিকা। আক্রান্তের পর মৃতের সংখ্যাতেও আমেরিকা শীর্ষে।

করোনায় আক্রান্ত ১৭ লক্ষ ৬০ হাজার! মৃত্যুলীলা বিশ্বজুড়ে

আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় রাশ টানা যাচ্ছে না। আমেরিকা ও ইউরোপে ক্রমশই তীব্র সংকট তৈরি করছে করোনা ভাইরাসের সংক্রমণ। এদিন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লক্ষ ৬০ হাজার। আর মৃতের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮ হাজার।

তবে আশার আলো একটাই করোনা আক্রান্ত হওয়ার পর সেই রোগ সারিয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়েছেন প্রায় চার লক্ষ মানুষ। তার মধ্য সবথেকে বেশি সাফল্য এখন পর্যন্ত পেয়েছে চিন। তারপরেই রয়েছে স্পেন। জার্মানি ও ইরানও ভালো ফল করেছে করোনা মুক্তিতে। আমেরিকা ও ইতালি সে অর্থে এখনও সাফল্য পায়নি।

এদিন আমেরিকায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২০ হাজার। ইতালিকে টপকে গিয়েছে তারা। ইতালিতে মৃত্যু হয়েছে সাড়ে ২৯০ হাজার মানুষের। স্পেন মৃত্যু হয়েছে ১৬ হাজারেরও বেশি আর ফ্রান্সে মৃত প্রায় ১৪ হাজার। ব্রিটেনও প্রায় ১০ হাজার ছুঁয়ে ফেলেছে মৃতের সংখ্যায়। জার্মানিতে আক্রান্ত লক্ষ ছাড়ালেও মৃত্যু তিন হাজারেরও নিচে সীমাবদ্ধ রয়েছে।

আর আক্রান্তের সংখ্যায় পাঁচ লক্ষ পেরিয়ে গিয়েছে আমেরিকা। বর্তমানে করোনা আক্রান্ত্র সংখ্যা আমেরিকায় ৫ লক্ষ ২১ হাজার। স্পেনে ১ লক্ষ ৬১ হাজার, ইতালিতে ১ লক্ষ ৫২ হাজার। ফ্রান্স ও জার্মানিতে আক্রান্ত যথাক্রমে ১ লক্ষ ২৯ হাজার করোনায় আক্রান্ত আর জার্মানিতে ১ লক্ষ ২৩ হাজার।

চিনের উহান থেকে শুরু হয়েছে এই মারণ ভাইরাসের প্রাদুর্ভাব। সেখানে ৮১ হাজার ৯০০ আক্রন্ত হয়েছেন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৩৩৩৬ জনের। চিনকে ইতিমধ্যে ছাপিয়ে গিয়েছে আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি। ব্রিটেনও আক্রান্তের সংখ্যায় চিনকে ছাপিয়ে যেতে চলেছে। মৃতের সংখ্যায় ছাপিয়ে গিয়েছে ইতিমধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+