বাংলায় করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু রেকর্ড বৃদ্ধি একদিনে, উদ্বেগ বাড়াল সংক্রমণ
বাংলায় করোনা সংক্রমণ পর পর পাঁচদিন ৬০০ পার করে গেল। শুক্রবার রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত বেড়েছে রাজ্যে। একদিনে বৃদ্ধির নিরিখে এদিন সর্বোচ্চ করোনা আক্রান্তের হদিশ মিলেছে বাংলায়।
বাংলায় করোনা সংক্রমণ এবার একদিনে ৭০০ পার করে গেল। শনিবার রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত বেড়েছে রাজ্যে। একদিনে বৃদ্ধির নিরিখে এদিন সর্বোচ্চ করোনা আক্রান্তের হদিশ মিলেছে বাংলায়। ফলে সুস্থতার হার ছাপিয়ে করোনা পরিসংখ্যান উদ্বেগ বাড়িয়েছে বাংলার। করোনায় এদিন মৃত্যুও বেড়েছে রেকর্ড সংখ্যক।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৪৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ২০ হাজার ৪৮৮ জন। এদিন ৭৪৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২৩১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩৬। এদিন মৃত্যু হয়েছে ১৯ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২১২৩১ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৬৩২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৫৯৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ হাজার ১৬৬ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৬৬.৭২ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ০৭২ জনের। ৫১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৫৮৯০। এদিন টেস্টিং হয়েছে ১১০১৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৪.০১ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ তিন জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৬৮৬৪। এদিন ২৪২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৫৪৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৩০১০। এদিন আক্রান্ত হয়েছেন ৮২ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ৯৭ জন বেড়ে হয়েছে ১৩৫১। হুগলিতে ২৪ জন বেড়ে আক্রান্ত ১১৪২ জন।












Click it and Unblock the Notifications