বাংলায় করোনা সংক্রমণের ধারা অব্যাহত, সুস্থতার হারে স্বস্তি দিল পরিসংখ্যান

বাংলায় করোনা সংক্রমণের ধারা অব্যাহতই রয়েছে। প্রতিদিনই ২ হাজারের উপর বাড়ছে সংক্রমণ। সুস্থও হচ্ছেন দু-হাজারের বেশি রোগী।

বাংলায় করোনা সংক্রমণের ধারা অব্যাহতই রয়েছে। প্রতিদিনই ২ হাজারের উপর বাড়ছে সংক্রমণ। সুস্থও হচ্ছেন দু-হাজারের বেশি রোগী। মঙ্গলবার স্বস্তি এটাই যে, টেস্টিং বাড়ার পরেও করোনা সংক্রমণের হার একই রইল গত তিনদিন যাবৎ। এদিন করোনা আক্রান্তের সমপরিমাণ মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরলেন করোনা জয় করে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২১৩৪ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৬০ হাজার ৮৩০ জন। এদিন ২১৩৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৬৪ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৪৯। এদিন মৃত্যু হয়েছে ৩৮ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৬২ হাজার ৯৬৪ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১৯৪৯৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২১০৫ জন। মোট করোনা মুক্ত হলেন ৪২ হাজার ০২২ জন। সুস্থতার রেট হয়েছে ৬৬.৭৪ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮ লক্ষ ৩৯ হাজার ২২১ জনের। ৫৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯৩২৫। এদিন টেস্টিং হয়েছে ১৭০২১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৫০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ আট জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৯৫৩১। এদিন ৭৭৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১৩৩৬৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬২ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৭০৭২। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৭৮ জন বেড়ে হয়েছে ৪৭৩৮। হুগলিতে ১২৮ জন বেড়ে আক্রান্ত ৩০৮৪ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+