করোনায় খানিক স্বস্তি মিলল রাজ্যে, বাংলায় সংক্রমণের পরিসংখ্যান একনজরে

রাজ্যে পরপর ক’দিন করোনা আক্রান্ত বাড়ছিল ৫০ জনেরও বেশি। সেই বৃদ্ধির ধারা একটু কমল, রাজ্যে স্বস্তি মিলল খানিক। শনিবার বাংলায় করোনা আক্রান্ত হলেন আরও ৩৮। আরও এক স্বস্তির খবর বাংলায়।

রাজ্যে পরপর ক'দিন করোনা আক্রান্ত বাড়ছিল ৫০ জনেরও বেশি। সেই বৃদ্ধির ধারা একটু কমল, রাজ্যে স্বস্তি মিলল খানিক। শনিবার বাংলায় করোনা আক্রান্ত হলেন আরও ৩৮। আরও এক স্বস্তির খবর বাংলায়। এদিন মৃতের সংখ্যা বাড়েনি। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, এখন পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২৩।

করোনায় খানিক স্বস্তি মিলল রাজ্যে, একনজরে পরিসংখ্যান

নবান্নের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সক্রিয় করোনা আক্রান্ত, মৃতের সংখ্যা এবং সুস্থ রোগীর সংখ্যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৪৬। আক্রান্তের সংখ্যা ৪২৩, মৃতের সংখ্যা ১৮ এবং সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা ১০৫ জন। এদিন হাসপাতাল থেকে কোনও করোনামুক্ত রোগীকে ছাড়া হয়নি।

রাজ্যে নজরদারির আওতায় রয়েছেন ২৩ হাজার ৬১৮ জন। হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছেন ২০৭ জন। করোনা লক্ষণ দেখা দেওয়ায় তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত করোনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৮৮০টি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুয়ায়ী করোনা আক্রান্তের সংখ্যা ২৫ জন বেশি রাজ্যে। স্বাস্থ্যমন্ত্রকের ট্যালি অনুয়ায়ী রাজ্যে করোনা আক্রান্ত ৫৭১। অর্থাৎ রাজ্যের হিসেবে মোট আক্রান্ত যখন ৫৪৬। তখন কেন্দ্র বলছে আক্রান্ত ৫৭১। তার মধ্যে মৃত ১৮, এবং সুস্থ হয়েছেন ১০৩ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+