করোনা সংক্রমণে উত্তর ২৪ পরগনা সবার উপরে, অন্য জেলার পরিসংখ্যান একনজরে

পর পর দুটিন করোনা সংক্রমণে কলকাতাকে টপকে গেল উত্তর ২৪ পরগনা। বিগত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি করোনা সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়।

পর পর দুটিন করোনা সংক্রমণে কলকাতাকে টপকে গেল উত্তর ২৪ পরগনা। বিগত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি করোনা সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। কলকাতায় করোনা সংক্রমণ খানিক কমলেও মৃতের সংখ্যায় লাগাম টানা যাচ্ছে না। মঙ্গলবার কলকাতায় করোনা সংক্রমণের থেকে সুস্থতার সংখ্যা অনেক বেশি।

 কলকাতার থেকে বেশি সংক্রমিত উত্তর ২৪ পরগনায়

কলকাতার থেকে বেশি সংক্রমিত উত্তর ২৪ পরগনায়

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৭৫। এর মধ্যে শুধু কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেই ১২০০-র বেশি করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। এদিন তুলনায় বেশি করোনা সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনায়। উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমিত হয়েছে ৬৬৪ জন। আর কলকাতায় সংক্রমণ ৬০০।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

সোমবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৩৪৬৭। এদিন ৬০০ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১১০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৫৯৮৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৩৭১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন আক্রান্তেরও বেশি ৬৩৬ জন।

উত্তর ২৪ পরগনা ও হাওড়া

উত্তর ২৪ পরগনা ও হাওড়া

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২৫৯০৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৬৪ জন। মৃত্যু হয়েছে মোট ৫৮০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। হাওড়ায় আক্রান্ত ১১৫৪৫। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩০৫ জন। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের।

অন্যান্য জেলায় করোনায় হানা

অন্যান্য জেলায় করোনায় হানা

দক্ষিণ ২৪ পরগনায় ১৯৮ জন বেড়ে হয়েছে ৮৯৫৮। হুগলিতে ১৩০ জন বেড়ে আক্রান্ত ৫৬৭২ জন। এছাড়া আলিপুরদুয়ারে ১০৭৬, কোচবিহারে ১৮১৮, দার্জিলিংয়ে ৩৭৫৭ জন, কালিম্পংয়ে ৩৩৩, জলপাইগুড়ি ২৩৩৪, উত্তর দিনাজপুর ১৮২৪, দক্ষিণ দিনাজপুর ২৬২০, মালদহে ৪০৩২, মুর্শিদাবাদ ২১৯৬, নদিয়া ২৪৯৯, বীরভূম ১২৯৬, পুরুলিয়া ৫৯৮, বাঁকুড়া ১৫৭৯, ঝাড়গ্রাম ১৫৩, পশ্চিম মেদিনীপুর ২৪৩০, পূর্ব মেদিনীপুর ৪১৪৭, পূর্ব বর্ধমান ২০৫৯, পশ্চিম বর্ধমান ২৩৯০৬৬ জন আক্রান্ত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+