করোনা সংক্রমণে কলকাতাকে টেক্কা উত্তর ২৪ পরগনার, মৃতের সংখ্যায় উদ্বেগ শহরে
করোনা সংক্রমণ উদ্বেগ বাড়িয়ে কলকাতাকে টপকে গেল উত্তর ২৪ পরগনা। বিগত ২৪ ঘণ্টায় সবথেকে করোনা সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনায়।
করোনা সংক্রমণ উদ্বেগ বাড়িয়ে কলকাতাকে টপকে গেল উত্তর ২৪ পরগনা। বিগত ২৪ ঘণ্টায় সবথেকে করোনা সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনায়। আর কলকাতায় করোনা সংক্রমণ খানিক কমলেও উদ্বেগ বেড়েছে মৃতের সংখ্যায়। সোমবার একদিনেই করোনা সংক্রমণে কলকাতায় মৃত্যু হয়েছে ২৩ জনের।

১
কলকাতাকে টপকে গেল উত্তর ২৪ পরগনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০৮০। এর মধ্যে শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন একদিনে ৫৪৮ জন। এদিন তুলনায় বেশি করোনা সংক্রমণ হল উত্তর ২৪ পরগনায়। উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমিত হয়েছে ৫৭১ জন। আর উদ্বেগ বাড়িয়ে এদিন কলকাতায় মৃতের সংখ্যা সর্বোচ্চ ২৩ জন।
২
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
সোমবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২৮৬৭। এদিন ৫৪৮ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৯৩ জনের। এদিন মৃত্যু হয়েছে রেকর্ড সংখ্যক ২৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৫৩৫০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৪৪২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন আক্রান্তেরও বেশি ৬১৮ জন।
৩
উত্তর ২৪ পরগনা ও হাওড়া
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২৫২৪০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৭১ জন। মৃত্যু হয়েছে মোট ৫৬৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। হাওড়ায় আক্রান্ত ১১৩৮১। এদিন আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯৬ জন। এদিন মৃত্যু হয়েছে ২ জনের।
৪
অন্যান্য জেলায় করোনায় হানা
দক্ষিণ ২৪ পরগনায় ২২৬ জন বেড়ে হয়েছে ৮৭৬০। হুগলিতে ৬৫ জন বেড়ে আক্রান্ত ৫৫৪২ জন। এছাড়া আলিপুরদুয়ারে ৯৭৯, কোচবিহারে ১৭৮৮, দার্জিলিংয়ে ৩৬৮৩ জন, কালিম্পংয়ে ৩১৪, জলপাইগুড়ি ২২৭১, উত্তর দিনাজপুর ১৭৩৭, দক্ষিণ দিনাজপুর ২৫১২, মালদহে ৩৯৭৮, মুর্শিদাবাদ ২০৮৭, নদিয়া ২৩৯৪, বীরভূম ১২৬৪, পুরুলিয়া ৫৭৫, বাঁকুড়া ১৫১০, ঝাড়গ্রাম ১৪৭, পশ্চিম মেদিনীপুর ২২৭১, পূর্ব মেদিনীপুর ৩৯০৭, পূর্ব বর্ধমান ২০০৩, পশ্চিম বর্ধমান ২৩০২, আর অন্য রাজ্যের বাসিন্দা ৬৬ জন আক্রান্ত হন।












Click it and Unblock the Notifications