বিগত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ করোনা সংক্রমণ, মৃতের সংখ্যাও রেকর্ড বৃদ্ধি

বাংলায় করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে। তার মধ্যে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনার। পর পর দুদিন ৬০০ ছাড়িয়ে গেল সংক্রমণ।

বাংলায় করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে। তার মধ্যে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনার। পর পর দুদিন ৬০০ ছাড়িয়ে গেল সংক্রমণ। করোনা পরিসংখ্যানে ২৪ ঘণ্টার নিরিখে রবিবারই সর্বোচ্চ সংক্রমণ হল কলকাতায়। উদ্বেগ বাড়িয়ে একদিনে আক্রান্তের নিরিখে ভেঙে দিল আগের সব রেকর্ড।

কলকাতায় রেকর্ড সংক্রমণ

কলকাতায় রেকর্ড সংক্রমণ

রবিবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২২৭৮। এর মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬৬২ জন, যা কলকাতায় সর্বোচ্চ সংক্রমণ একদিনে। এদিন আক্রান্তের সংখ্যায় উদ্বেগ আরও বাড়ল। কলকাতায় মৃত্যুও রেকর্ডসংখ্যক বেড়েছে। এদিন করোনার হানায় মৃত্যু হয়েছে ১৫ জনের।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

রবিবার কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩৩৪৪ জন। এদিন ৬৬২ জন আক্রান্ত হয়েছেন শহরে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৭৪৯৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫২৭৫ জন।

উত্তর ২৪ পরগনা ও হাওড়া

উত্তর ২৪ পরগনা ও হাওড়া

উত্তর ২৪ পরগনা জেলায় এখান পর্যন্ত আক্রান্ত ৮৫৭৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন। মৃত্যু হয়েছে মোট ২১৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। হাওড়ায় আক্রান্ত ৫১০৬। এদিন আক্রান্ত হয়েছেন ১৯১ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৫ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের।

অন্যান্য জেলায় করোনায় হানা

অন্যান্য জেলায় করোনায় হানা

দক্ষিণ ২৪ পরগনায় ১৫২ জন বেড়ে হয়েছে ৩২৪০। হুগলিতে ৮৫ জন বেড়ে আক্রান্ত ২০৪৩ জন। মালদহে ৮৯ জন বেড়ে আক্রান্ত ১৭১৫। দার্জিলিংয়েও ৬৫ জন বেড়ে আক্রান্ত ১৩০২ জন। এছাড়া আলিপুরদুয়ারে ২১৮, কোচবিহারে ৪০৪, কালিম্পংয়ে ৬৪, জলপাইগুড়ি ৭৭৬, উত্তর দিনাজপুর ৫৯৫, দক্ষিণ দিনাজপুর ৭৮৮, মুর্শিদাবাদ ৪৮২, নদিয়া ৫৫৪, বীরভূম ৩৫৮, পুরুলিয়া ১২৩, বাঁকুড়া ৩৭৮, ঝাড়গ্রাম ২৮, পশ্চিম মেদিনীপুর ৭২৬, পূর্ব মেদিনীপুর ৮৩০, পূর্ব বর্ধমান ৩৯৯, পশ্চিম বর্ধমান ৩৭২, আর অন্য রাজ্যের বাসিন্দা ৬৬ জন আক্রান্ত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+