করোনা ভাইরাসের থাবা আরও বড় হল রাজ্যে, আক্রান্তের সঙ্গে বাড়ল মৃতের সংখ্যাও

করোনা ভাইরাসের থাবা আরও বড় হল রাজ্যে, আক্রান্তের সঙ্গে বাড়ল মৃতের সংখ্যাও

রাজ্যে করোনার থাবা আরও বড় হল। শুক্রবার বাংলায় করোনা আক্রান্ত হলেন আরও ৫১ জন। এবং বাড়ল মৃতের সংখ্যাও। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, এখন পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮৫। এবং মৃতের সংখ্যা ১৮। এদিন হাসপাতাল থেকে কোনও করোনামুক্ত রোগীকে ছাড়া হয়নি।

 করোনা ভাইরাসের থাবা আরও বড় হল রাজ্যে, আক্রান্তের সঙ্গে বাড়ল মৃতের সংখ্যাও

তিনি জানান, করোনায় নতুন যে ৫১ জম আক্রান্ত হয়েছেন, তাঁরা এসেছেন পাঁচটি জেলা থেকে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান- এই পাঁচ জেলা থেক ৫১ জন আক্রান্ত হয়েছেন। এইসব এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানান মুখ্যসচিব।

মুখ্যসচিব রাজীব সিনহা জানান, করোনা অডিট কমিটি মোট ৫৭টি মৃত্যু খতিয়ে দেখেছে। এই রিপোর্ট অনুযায়ী করোনায় মৃতের সংখ্যা ১৮। বাকি ৩৯ জনের মৃত্যু অন্য কারণে হয়েছে বলে জানিয়েছে অডিট কমিটি। তিনি জানান, প্রতিদিনই পরীক্ষা হচ্ছে। রাজ্যে এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৮৯৯৩ জনের। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১০৩ জন।

তিনি আরও জানান, রাজ্যে আরও কোয়ারেন্টাইন হাসপাতালে তৈরি হচ্ছে। রাজ সরকার সর্বদা ডক্টর্স ফোরামের সঙ্গে যোগাযোগ রাখছে। মুখ্যসচিব আরও জানান, কেন্দ্রীয় কমিটি জানতে চেয়েছেন কেন করোনা অডিট কমিটি গঠন করা হয়েছে। সেই প্রশ্নের উত্তর দেবে রাজ্য।

এদিন কেন্দ্রের কাছে বকেয়া নিয়েও মুখ খোলেন রাজ্যের মুখ্যসচিব। তিনি জানান, আমরা এই মূহূর্তে বকেয়া টাকা সব পেয়ে গেলে করোনা মোকাবিলায় তা কাজে লাগবে। এই অবস্থাতেও মানুষকে পরিষেবা দিচ্ছে রাজ্য। মানুষ পরিষেবা পা্চ্ছে কি না সেটাই আসল পরীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+