করোনা সংক্রমণে উদ্বেগ বাড়ছে বাংলায়, আক্রান্ত ও মৃত্যু কত, পরিসংখ্যান একনজরে

রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমণ ফের মাত্রা ছাড়াল। একদিনে আক্রান্ত হল শতাধিক। প্রাণ কাড়ল করোনা।

বেড়েই চলেছে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ। সোমবার নবান্নের তরফে করোনা বুলেটিনে জানানো হয়েছে বিগত ২৪ ঘণ্টায় করোনায় একদিনে আক্রান্ত হয়েছে শতাধিক। এদিনও ফের প্রাণ কাড়ল করোনা। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা, সংক্রমণে মৃত্যু ও মুক্ত হওয়ার যাবতীয় পরিসংখ্যান একনজরে।

করোনা সংক্রমণে উদ্বেগ বাড়ছে বাংলায়, পরিসংখ্যান একনজরে

একনজরে বাংলার করোনা পরিসংখ্যা
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে ১২৪ জন্। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৯৩৯। ১২৪ জন বেড়ে তা হয়েছে ২০৬৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু এখন পর্যন্ত ১১৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়ার তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০৬৩ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ১৩৭৪ জন, করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন মোট ৪৯৯ জন। করোনা আক্রান্ত মোট ১৯০ জন মৃতের মধ্যে শুধু করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১১৮ জনের। বাকি ৭২ জনের মৃত্যু কো-মর্বিলিটির কারণে।

করোনা টেস্টিং
নবান্ন সূত্রে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৪৭ হাজার ৬১৫ জনের। ১৮টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৫২৯। এদিন টেস্টিং হয়েছে ৪ হাজার ২০১ জনের। উল্লেখ্য, আক্রান্তের হার কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় উদ্বেগজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+