কলকাতায় করোনা ভাইরাসে আক্রান্ত তিন হাজার ছুঁই ছুঁই, বাংলায় বাড়ছে উদ্বেগ

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লাগাম লাগানো যাচ্ছে না কিছুতেই। একদিনে আক্রান্তের হারও বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যা।

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পর পর পাঁচদিন করোনা আক্রান্ত হয়েছে চারশো জনের উপর। কলকাতায় করোনা সংক্রমণ প্রায় তিন হাজার ছুঁয়েছে। বাড়ছে মৃতের সংখ্যাও। মঙ্গলবার করোনা বুলেটিনে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত চারশোরও বেশি। উদ্বেগ বাড়ছে জেলায় জেলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে ৪২৬ জন্। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৮১৮৭। ৪২৬ জন বেড়ে তা হয়েছে ৮৬১৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪০৫। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন স্বাস্থ্য দফতরের রিপোর্টে কো মর্বিডিটির তত্ত্বটি উঠে গিয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৮৬১৩ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৪৭৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৬২ জন। মোট করোনা মুক্ত ৩৪৬৫ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৪০.২২ শতাংশ।

করোনায় মৃতের পরিসংখ্যান

করোনায় মৃতের পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের এই করোনা বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে মোট ৪০৫ জনের মৃত্যু হয়েছে। এদিন করোনা সংক্রমণে মৃত্যু আর কো-মর্বিলিটির মৃত্যু পৃথক করে দেখানো হয়নি পরিসংখ্যানে। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ লক্ষ ৮০ হাজার ০৯৮ জনের। ৪৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৩১১২। এদিন টেস্টিং হয়েছে ৯০২৪ জনের।

কলকাতা সংক্রমণে প্রথম, জেলায় উদ্বেগ

কলকাতা সংক্রমণে প্রথম, জেলায় উদ্বেগ

উল্লেখ্য, আক্রান্তের হার কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত প্রায তিন হাজার ছুঁই ছুঁই। এদিন ১২৮ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ২৮৮৬। এরপরেই আছে হাওড়া। হাওড়ায় আক্রান্ত ১৪৫৭। এদিন আক্রান্ত হয়েছেন ৩৮ জন। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১৫৮ জন। একদিন আক্রান্ত হয়েছেন ৫৫ জন। তারপরের স্থানে রয়েছে হুগলি ৬০২ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+