বাংলায় একদিনে করোনা কাড়ল ১৭ প্রাণ, জেলায় জেলায় উদ্বেগ বাড়ছে করোনা আক্রান্ত
বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লাগাম লাগানো যাচ্ছে না কিছুতেই। একদিনে আক্রান্তের হারও বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যা।
বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লাগাম লাগানো যাচ্ছে না কিছুতেই। একদিনে আক্রান্তের হারও বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার নবান্নের তরফে করোনা বুলেটিনে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে চারশো। আর আতঙ্ক বাড়িয়ে একদিনে মৃত্যুও হয়েছে ১৭ জনের। উদ্বেগ বাড়ছে জেলায় জেলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে ৪৩৫ জন্। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৭৩০৩। ৪৩৫ জন বেড়ে তা হয়েছে ৭৭৩৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২৯৪ থেকে বেড়ে হয়েছে ৩১১। এদিন মৃত্যু হয়েছে ১৭ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৭৭৩৮ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৪২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২০৭ জন। মোট করোনা মুক্ত ৩১১৯ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৪০.৩০ শতাংশ।
করোনায় মৃতের পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের এই করোনা বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, করোনা আক্রান্ত মোট ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে শুধু করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১১ জনের। বাকি ৭২ জনের মৃত্যু কো-মর্বিলিটির কারণে। একদিন মৃত্যু হয়েছে ১৭ জনের।
করোনা টেস্টিং
নবান্ন সূত্রে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ লক্ষ ৬১ হাজার ২৮৮ জনের। ৪২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৯০৩। এদিন টেস্টিং হয়েছে ৯৭৭১ জনের। উল্লেখ্য, আক্রান্তের হার কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় উদ্বেগজনক।












Click it and Unblock the Notifications