বাংলায় করোনা সংক্রমণ ফের উদ্বেগ বাড়াল, একদিনে আক্রান্ত শতাধিক, পরিসংখ্যান একনজরে

রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমণ ফের মাত্রা ছাড়াল। একদিনে আক্রান্ত হল শতাধিক। প্রাণ কাড়ল করোনা।

রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমণ ফের মাত্রা ছাড়াল। একদিনে আক্রান্ত হল শতাধিক। প্রাণ কাড়ল করোনা। শুক্রবার নবান্নের তরফে করোনা বুলেটিনে জানানো হয়েছে রাজ্যে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা এবং মৃত্যু ও করোনা মুক্ত হওয়ার যাবতীয় পরিসংখ্যান।

বাংলায় একদিনে আক্রান্ত শতাধিক, করোনা পরিসংখ্যান একনজরে

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হল আরও ন'জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৮ জন। নবান্নের তরফে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩০ জন্। মোট আক্রান্তের সংখ্যা ১৫৪৮ থেকে বেড়ে হয়েছে ১৬৭৮।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়ার তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬৭৮ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ১১৯৫ জন, করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন মোট ৩২৩ জন। করোনা সংক্রমণে মৃত্যু হ

করোনা টেস্টিং
নবান্ন সূত্রে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৩৫ হাজার ৭৬৭ জনের। ১৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৩৯৭। এদিন টেস্টিং হয়েছে তিন হাজার ১৫ জনের। উল্লেখ্য, আক্রান্তের হার কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় উদ্বেগজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+