বাংলায় করোনা সংক্রমণে মৃত্যু বেড়ে হল ৬৮! বাড়ছে আক্রান্তও, পরিসংখ্যান একনজরে

বাংলায় করোনা সংক্রমণে মৃত্যু বেড়ে ৬৮! বাড়ছে আক্রান্তও, পরিসংখ্যান একনজরে

রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা আরও কিছুটা বাড়ল। বাড়ল আক্রান্তের সংখ্যাও। মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের পক্ষে করোনা বুলেটিনে জানান, রাজ্যে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা এবং মৃত্যু ও করোনা মুক্ত হওয়ার পরিসংখ্যান।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হল আরও সাত জনের। মৃতের সংখ্যা বেড়ে হল ৬৮ জন। নবান্নের তরফে জানানো হল, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৫ জন্। ফলে মোট আক্রান্তের সংখ্যা ১২৫৯ থেকে বেড়ে হয়েছে ১৩৪৪।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মঙ্গলবার নবান্নে স্বরাষ্ট্রসচিব জানান, মোট আক্রান্ত ১৩৪৪ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৯৪০ জন, করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন মোট ২৬৪ জন। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৮ জনের। বাকি ৭২ জনের মৃত্যর কো-মর্বিলিটির কারণে।

করোনা মুক্ত আরও ৪৬

করোনা মুক্ত আরও ৪৬

স্বরাষ্ট্রসচিব আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৬ জন। ২১৮ জন আগেই করোনা মুক্ত হয়েছিলেন। এবার সেই সংখ্যা দাঁড়াল ২৬৪। উল্লেখ্য, রিপোর্টিংয়ের সমস্যা মিটিয়ে সোমবার থেকে সার্বিক করোনা পরিসংখ্যান দিচ্ছে রাজ্য। মঙ্গলবারও তাই দিলেল রাজ্যের স্বরাষ্ট্রসচিব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+