করোনা সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড বৃদ্ধি বাংলায়, সুস্থতার হারও আরও বাড়ায় খানিক স্বস্তি
বাংলায় করোনা আক্রান্ত ফের রেকর্ড সংখ্যক বাড়ল শনিবার। শুক্রবার করোনা আক্রান্তের সংখ্য খানিক কমেছিল, ফের বাড়ল সংক্রমণ। একইসঙ্গে করোনায় মৃত্যু হল রেকর্ড সংখ্যক ৪২ জনের।
বাংলায় করোনা আক্রান্ত ফের রেকর্ড সংখ্যক বাড়ল শনিবার। শুক্রবার করোনা আক্রান্তের সংখ্য খানিক কমেছিল, ফের বাড়ল সংক্রমণ। একইসঙ্গে করোনায় মৃত্যু হল রেকর্ড সংখ্যক ৪২ জনের। এর মধ্যে থানিক স্বস্তি মিলেছে করোনায় সুস্থতার হারে। উদ্বেগ বেড়েই চলেছে কলকাতায়। তালমিলিয়ে বাড়ছে উত্তর ২৪ পরগনা-সহ পাঁচ জেলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪০৪ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫৩ হাজার ৯৭৩ জন। এদিন ২৪০৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৭৭ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৩২। এদিন মৃত্যু হয়েছে ৪২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫৬ হাজার ৩৭৭ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১৯৩৯১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২১২৫ জন। মোট করোনা মুক্ত হলেন ৩৫ হাজার ৬৫৪ জন। সুস্থতার রেট হয়েছে ৬৩.২৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭ লক্ষ ৮৯ হাজার ১৪০ জনের। ৫৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮৭৬৮। এদিন টেস্টিং হয়েছে ১৫৬২৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.১৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ আট জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৭৫৫৩। এদিন ৭২৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১৮৬৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৬৪৬২। এদিন আক্রান্ত হয়েছেন ২০৬ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৯১ জন বেড়ে হয়েছে ৪৩০৯। হুগলিতে ১৫০ জন বেড়ে আক্রান্ত ২৭৫০ জন।












Click it and Unblock the Notifications