বাংলায় ফের রেকর্ড সংক্রমণ কম টেস্টিংয়েও, উদ্বেগের মধ্যেই বাড়ছে করোনায় সুস্থতা

বাংলায় ফের রেকর্ড সংক্রমণ হল করোনা ভাইরাসে। শুক্রবার স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে কম টেস্টিং সত্ত্বেও রেকর্ড সংক্রমণ হল ৩৩৪০ জনের।

বাংলায় ফের রেকর্ড সংক্রমণ হল করোনা ভাইরাসে। শুক্রবার স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে কম টেস্টিং সত্ত্বেও রেকর্ড সংক্রমণ হল ৩৩৪০ জনের। তবে উদ্বেগের মধ্যেই সুস্থতার হার বাড়ছে, করোনায় দৈনিক সুস্থতায় বেড়ে ফের তিন হাজারের উপরে গিয়েছে। এদিন আবার মৃতের সংখ্যা বেড়ে গেল অনেকটাই।


একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৩৪০ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ২ লক্ষ ৬৩ হাজার ৬৩৪ জন। এদিন ৩৩৪০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৬ হাজার ৯৭৪ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫১৩২। এদিন মৃত্যু হয়েছে ৬২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২ লক্ষ ৬৬ হাজার ৯৭৪ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৭ হাজার ১৩০ জন। দৈনিক আক্রান্ত বেড়েছে ৩৩৪০ জন। এদিন ২৬৫ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩০১৩ জন। মোট করোনা মুক্ত হলেন ২ লক্ষ ৩৪ হাজার ৭১২ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৮৭.৯২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৩৩ লক্ষ ৫৫ হাজার ৭২৬ জনের। ৮৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৩৭২৮৬। এদিন টেস্টিং হয়েছে ৪১১২৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৯৬ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৫৮৪৩২। এদিন ৬৩১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৫৩৪৪১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৪১ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ১৮৮৮৯। এদিন আক্রান্ত হয়েছেন ২৩৪ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৯৬ জন বেড়ে হয়েছে ১৮০৫০। হুগলিতে ১৬১ জন বেড়ে আক্রান্ত ১৩২৬০ জন। এরপর পূর্ব মেদিনীপুর ১১১৮৫। এদিন বেড়েছে ১৬৮ জন। পশ্চিম মেদিনীপুরে মোট আক্রান্ত ১০১৬৩। এদিন বৃদ্ধি পেয়েছে ১৩৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+