বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা কমে সাড়ে তিন হাজার, দৈনিক সংক্রমণ দেড়শোরও কম
বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা কমছে দ্রুত। আর মাত্র ৩৪৪০ করোনা সক্রিয় রয়েছেন বাংলায়। সোমবার দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ১৪৮ জন।
বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা কমছে দ্রুত। আর মাত্র ৩৪৪০ করোনা সক্রিয় রয়েছেন বাংলায়। সোমবার দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ১৪৮ জন। মাত্র ২ জনের মৃত্যু হয়েছে। করোনাজয়ীর সংখ্যাও ৫ লক্ষ ৬০ হাজার পেরিয়ে গিয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪৮ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭৩ হাজার ৭৬২ জন। এদিন ১৪৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৩ হাজার ৯১০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৫১। এদিন মৃত্যু হয়েছে ২ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭৩ হাজার ৯১০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩ হাজার ৪৪০ জন। এদিন ৮৫ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৪৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৩১ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৬০ হাজার ২১৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬১ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮৪ লক্ষ ৪৪ হাজার ৫০৭ জনের। ১০৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯৩৮২৮। এদিন টেস্টিং হয়েছে ১৫১১২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৮০ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৮৯৯২। এদিন ৪৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২২৮৪৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন বেড়ে হয়েছে ৩৭১৫৩। হাওড়ায় আক্রান্ত ৩৫৭৪৭। এদিন আক্রান্ত হয়েছেন ৭ জন। হুগলিতে ৫ জন বেড়ে আক্রান্ত ২৯৬০৯ জন।












Click it and Unblock the Notifications