বাংলায় করোনা সক্রিয়ের হার কমে ১.৫-এর নিচে, দৈনিক সংক্রমণ ৮০০-র কম
বাংলায় করোনা সক্রিয়ের হার কমে ১.৫-এর নিচে, দৈনিক সংক্রমণ ৮০০-র কম
বাংলায় করোনা সক্রিয়ের হার কমে ১.৫-এর নিচে নামল। দৈনিক সংক্রমণ গতদিনের তুলনায় একটু বেড়ে ৭৫০ হয়েছে। মঙ্গলবারের করোনা বুলেটিন অনুয়ায়ী বাংলায় সক্রিয় কমে ১২ হাজার ৫০০। এদিন করোনা টেস্টিং বেড়ে ৫০ হাজারেরও বেশি হয়েছে। তার ফলেই দৈনিক সংক্রমণ একটু বেড়েছে। মৃতের সংখ্যা কমে হয়েছে ১০।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৫২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৯ হাজার ৫৯৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮০২১। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ১৯ হাজার ৫৯৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১২ হাজার ৫০৯ জন। এদিন ২৫০ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৫২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৯৯২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৮৯ হাজার ৬৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৯৯ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫২ লক্ষ ২৯ হাজার ২৭৬। ১২৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৬৯২১৪। এদিন টেস্টিং হয়েছে ৫০৭১৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৪৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৯৭৭০। এদিন ৬০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৮১৫৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৫ জন বেড়ে হয়েছে ৯৫৫৩৭। হাওড়ায় আক্রান্ত ৯৪০৬১। এদিন আক্রান্ত হয়েছেন ২৫ জন। হুগলিতে ২৮ জন বেড়ে আক্রান্ত ৮১২০২ জন।












Click it and Unblock the Notifications