বাংলার মাত্র ৫ জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা হাজারের উপরে, শীর্ষে উত্তর ২৪ পরগনা

বাংলার মাত্র ৫ জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা হাজারের উপরে, শীর্ষে উত্তর ২৪ পরগনা

বাংলার মাত্র ৫ জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা এক হাজারের উপরে। সক্রিয়ের সংখ্যায় সবার শীর্ষে সেই উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা ১৫৫৪। এছাড়া চার জেলায় ১ হাজারের উপরে করোনা সক্রিয় রয়েছেন। এই চার জেলা হল- দার্জিলিং, দুই মেদিনীপুর ও কলকাতা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯০০-রও নিচে নেমে গিয়েছে। বাংলায় ৮৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬৫ জন। উত্তর ২৪ পরগনায় ৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ও কলকাতার মাঝে রয়েছে দার্জিলিং, পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৯১৯৫। এদিন কলকাতায় ৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৪৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৩২৩০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০১৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১০৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৭৪৪৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯০ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৩০ জনের। এদিন মৃত্যু নেই। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১১৩৬২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৫৫৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৪৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫২০১ জন। হাওড়ায় আক্রান্ত ৯৩৭৬৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৩ জন। হুগলিতে ৬৮ জন বেড়ে আক্রান্ত ৮০৮৭৭ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ২৪ জন, কোচবিহারে ৫৭ জন, দার্জিলিংয়ে ৭৭ জন, কালিম্পংয়ে ১৫ জন, জলপাইগুড়িতে ৪৮ জন, উত্তর দিনাজপুরে ৭ জন, দক্ষিণ দিনাজপুরে ৬ জন, মালদহে ১৩ জন, মুর্শিদাবাদে ৮ জন, নদিয়ায় ৪৬ জন, বীরভূমে ১১ জন, পুরুলিয়ায় ৬ জন, বাঁকুড়ায় ৫১ জন, ঝাড়গ্রামে ৩৭ জন, পশ্চিম মেদিনীপুরে ৪৬ জন, পূর্ব মেদিনীপুরে ৭৫ জন, পূর্ব বর্ধমানে ২৯ জন, পশ্চিম বর্ধমানে ২৫ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+