কলকাতায় সক্রিয় কমছে, বাড়ছে উত্তর ২৪ পরগনায়, করোনায় উদ্বেগ বাড়াচ্ছে বাংলার ৫ জেলা

কলকাতায় সক্রিয় কমছে, বাড়ছে উত্তর ২৪ পরগনায়, করোনায় উদ্বেগ বাড়াচ্ছে বাংলার ৫ জেলা

কলকাতায় করোনা সক্রিয় কমছে। সক্রিয় বাড়ছে উত্তর ২৪ পরগনায়। করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে বাংলার ৫ জেলায়। কলকাতা ও শহরতলির পাঁচ জেলাই বাংলায় উদ্বেগ বাড়িয়ে চলেছে। বাকি ১৮ জলার মধ্যে নদিয়া একটু বেশি সংক্রমিত, বাকি জেলায় নিয়ন্ত্রণে রয়েছে করোনা সংক্রমণ। কলকাতায় সক্রিয়ের সংখ্যা কমে ২১০০-র ঘরে নেমেছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয়ের সংখ্যা বেড়ে চলেছে। রাজ্যে একদিনে মৃত ১২ জনের মধ্যে এই দুই জেলাতেই ৮ জনের মৃত্যু হয়েছে। তবে মহানগরের বাইরের জেলায় করোনা কমতির দিকে।

 কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৮৮। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২০২ জন। উত্তর ২৪ পরগনায় ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ তিনশোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর উপরে। সক্রিয়ের সংখ্যায় কলকাতা ২১০০-র ঘরে নেমেছে। আর উত্তর ২৪ পরগনা সাড়ে ১৩০০ পেরিয়ে গিয়েছে। এদিন সারা বাংলায় করোনা সক্রিয় বাড়লেও কলকাতায় ৬ জন কমেছে। উত্তর ২৪ পরগনায় বেড়েছে ১২ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২৪৪০৮। এদিন কলকাতায় ২০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১৮১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৭১০৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১২০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২০৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩০৪৯০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮৬৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৪২৬৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৬৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৭০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০১৫৩৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯৯৩৩৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৯ জন। হুগলিতে ৭৫ জন বেড়ে আক্রান্ত ৮৬৮১৪ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৩ জন, কোচবিহারে ১০ জন, দার্জিলিংয়ে ২০ জন, কালিম্পংয়ে ২ জন, জলপাইগুড়িতে ১০ জন, উত্তর দিনাজপুরে ৪ জন, দক্ষিণ দিনাজপুরে ১৬ জন, মালদহে ১২ জন, মুর্শিদাবাদে ৫ জন, নদিয়ায় ৪০ জন, বীরভূমে ১৪ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ১৭ জন, ঝাড়গ্রামে ৬ জন, পশ্চিম মেদিনীপুরে ২২ জন, পূর্ব মেদিনীপুরে ১২ জন, পূর্ব বর্ধমানে ১৮ জন, পশ্চিম বর্ধমানে ১৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+