বাংলার তিন জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা ১০০-র নিচে, সর্বোচ্চ সংক্রমণ দার্জিলিংয়ে
বাংলার তিন জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা ১০০-র নিচে। দৈনিক সংক্রমণও ওই তিনি জেলায় ১০-এর কম। এদিকে উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়ে দার্জিলিংয়ের দৈনিক সংক্রমণ সবথেকে বেশি।
বাংলার তিন জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা ১০০-র নিচে। দৈনিক সংক্রমণও ওই তিনি জেলায় ১০-এর কম। এদিকে উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়ে দার্জিলিংয়ের দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। দার্জিলিংয়ে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮৯ জন। আর পুরুলিয়া, মালদহ ও মুর্শিদাবাদের সক্রিয়ের সংখ্যা যথাক্রমে ৫০, ৯১ ও ৯৬।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবারও বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯০০-র নিচে। বাংলায় ৮৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬২ জন। উত্তর ২৪ পরগনায় ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনার পরই কলকাতা রয়েছে দৈনিক সংক্রমণের তালিকায় শীর্ষে।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৯৫৬৫। এদিন কলকাতায় ৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৫৬ জনের। কোনও মৃত্যু নেই। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৩৬৮৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯২৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৯ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৭৯০৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৮ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৩৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১১৯৫২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪১৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১১ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫৪১২ জন। হাওড়ায় আক্রান্ত ৯৩৯৬২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৫ জন। হুগলিতে ৪৯ জন বেড়ে আক্রান্ত ৮১১০৩ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৭ জন, কোচবিহারে ৪৫ জন, দার্জিলিংয়ে ৮৯ জন, কালিম্পংয়ে ৪২ জন, জলপাইগুড়িতে ৫৭ জন, উত্তর দিনাজপুরে ১০ জন, দক্ষিণ দিনাজপুরে ১০ জন, মালদহে ৫ জন, মুর্শিদাবাদে ৪ জন, নদিয়ায় ৪২ জন, বীরভূমে ১১ জন, পুরুলিয়ায় ৬ জন, বাঁকুড়ায় ৭২ জন, ঝাড়গ্রামে ৪২ জন, পশ্চিম মেদিনীপুরে ৬৪ জন, পূর্ব মেদিনীপুরে ৬৪ জন, পূর্ব বর্ধমানে ২২ জন, পশ্চিম বর্ধমানে ১১ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications